চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরে সালিশ বসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ইবরাহিম আলী (৩৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত ইবরাহিম আলী হচ্ছেন সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দূর্লভপুর হায়দার হাজীর টোলা গ্রামের শওকত আলীর ছেলে।
বুধবার (১০ জুন) দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ইব্রাহিম আলী দুর্লভপুর গ্রামের শওকত আলীর ছেলে।
পুলিশ জানায়, দুর্লভপুর গ্রামে একটি মামলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিল। সকালে বিষয়টি নিয়ে দুপক্ষের লোকজন সালিশে বসে।
উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে তারা সংঘর্ষের জড়িয়ে পড়ে। এতে ইব্রাহিমসহ কয়েকজন আহত হন। তাদের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। আহত বাকিদের জেলা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি একরামুল হোসাইন বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিষয় : সংঘর্ষ চাঁপাইনবাবগঞ্জ নিহত

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরে সালিশ বসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ইবরাহিম আলী (৩৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত ইবরাহিম আলী হচ্ছেন সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দূর্লভপুর হায়দার হাজীর টোলা গ্রামের শওকত আলীর ছেলে।
বুধবার (১০ জুন) দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ইব্রাহিম আলী দুর্লভপুর গ্রামের শওকত আলীর ছেলে।
পুলিশ জানায়, দুর্লভপুর গ্রামে একটি মামলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিল। সকালে বিষয়টি নিয়ে দুপক্ষের লোকজন সালিশে বসে।
উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে তারা সংঘর্ষের জড়িয়ে পড়ে। এতে ইব্রাহিমসহ কয়েকজন আহত হন। তাদের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। আহত বাকিদের জেলা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি একরামুল হোসাইন বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন