ঢাকার কণ্ঠ

ঘরের কাজে নেমেই দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

ছবিঃ সংগ্রহীত

জেলার সখীপুরে ঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খলিলুর রহমান (৪০) নামের এক স্কুল শিক্ষকের আজ মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১২ জুন)  দুপুরে উপজেলার বহেড়াতৈল গ্রামে ওই শিক্ষকের নিজ বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।

নিহত ওই স্কুল শিক্ষক উপজেলার বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিজের ব্যবহৃত ফ্রিজ ঘরের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দ্রুত তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার এস আই শরীফ আশিকুর রহমান বাসস’কে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুত্রঃ বাসস

বিষয় : মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঘরের কাজে নেমেই দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

জেলার সখীপুরে ঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খলিলুর রহমান (৪০) নামের এক স্কুল শিক্ষকের আজ মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১২ জুন)  দুপুরে উপজেলার বহেড়াতৈল গ্রামে ওই শিক্ষকের নিজ বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।

নিহত ওই স্কুল শিক্ষক উপজেলার বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিজের ব্যবহৃত ফ্রিজ ঘরের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দ্রুত তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার এস আই শরীফ আশিকুর রহমান বাসস’কে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুত্রঃ বাসস

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত