ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক এলাকার সামনে কদমতলী মোড় থেকে মাওয়া বিশ্বরোডের নতুন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. জুয়েল (৫৮)। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মাসখোলা এলাকার মৃত আকরাম আলী শেখের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ (ডিবি-দক্ষিণ) সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিরস্ত্র) মামুন মাতুব্বর ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।

অভিযানকালে মো. জুয়েলের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখানো হয়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-৪৯, তারিখ ১৩ জুন ২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : কেরানীগঞ্জ মাদক মামলা মাদক ব্যবসায়ী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক এলাকার সামনে কদমতলী মোড় থেকে মাওয়া বিশ্বরোডের নতুন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. জুয়েল (৫৮)। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মাসখোলা এলাকার মৃত আকরাম আলী শেখের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ (ডিবি-দক্ষিণ) সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিরস্ত্র) মামুন মাতুব্বর ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।

অভিযানকালে মো. জুয়েলের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখানো হয়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-৪৯, তারিখ ১৩ জুন ২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত