ঢাকার কণ্ঠ
আপডেট : শনিবার, ১৩ জুন ২০২৬ । ০৭:৪৪ মিনিট

অসচ্ছল শিক্ষার্থীদের খুঁজে বের করে দেওয়া হবে বিনা বেতনের শিক্ষার সুযোগ: নিপুন রায় চৌধুরী

ছবি: ঢাকার কণ্ঠ

বেতনের অভাবে যারা পড়াশোনা করতে পারে না তাদের খুঁজে খুঁজে বিনা বেতনের শিক্ষা ব্যবস্থা প্রদান করা হবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী।

আজ শনিবার (১৩ জুন) কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজের নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশেষ অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিপুন রায় চৌধুরী বলেন, শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেটের নির্ধারণ করেছেন সরকার প্রধান। তাই স্নাতক পর্যন্ত নারীদেরকে বিনা বেতনে শিক্ষার সব ব্যবস্থা চালু করাসহ শিক্ষার্থীদের সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে। বেতনের অভাবে যারা পড়াশোনা করতে পারে না তাদের খুঁজে খুঁজে বিনা বেতনের শিক্ষা ব্যবস্থা প্রদান করা হবে। তাই প্রত্যেক শিক্ষার্থী সহ অভিভাবকদের সরকারকে সহযোগিতা করতে এগিয়ে আসতে হবে। 

ছবি: ঢাকার কণ্ঠ

তিনি বলেন, কেরানীগঞ্জে পাঁচটি স্কুলকে সরকারিকরনণ সহ  স্নাতক পর্যন্ত নারীদের শিক্ষা খরচ ফ্রি ঘোষণা দিয়েছে সরকার। কেরানীগঞ্জের পাঁচটি স্কুল সরকারীকরণ করা হবে সেগুলো হল: ১) চুনকুটিয়া উচ্চ বালিকা গার্লস স্কুল এন্ড কলেজ, ২) জিনজিরা পীর মোহাম্মদ বালক স্কুল এন্ড কলেজ,৩) জিনজিরা পীর মোহাম্মদ গার্লস স্কুল এন্ড কলেজ, ৪) কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ, ৫) তেঘরিয়া উচ্চ বিদ্যালয়। 

নবীনদের বরণ ও প্রাক্তনদের বিদায় অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রত্যেক শিক্ষার্থীদের কাছে আমি কলম এবং খাতা পৌঁছে দিয়েছি সকলের নাম্বার সংগ্রহ করার জন্য। এবং প্রত্যেক শিক্ষার্থী তার নিজ নিজ এলাকার হতদরিদ্র গরিবের পাশে দাঁড়াবেন এবং আমরা তাদেরকে অনুদান প্রদান করব। একমাত্র কারণ যেন অসহায় এবং গরিবেরা সরকার থেকে পাওয়া অনুদান কোন রাজনৈতিক ব্যক্তিরা লুট করতে না পারে।  তাই প্রত্যেক শিক্ষার্থীকে সহযোগিতা করা হবে সরকারকে। 

নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল এবং কলেজের প্রধান শিক্ষকসহ সহকারী সকল শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।

বিষয় : নিপুন রায় চৌধুরী কেরানীগঞ্জ শিক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

অসচ্ছল শিক্ষার্থীদের খুঁজে বের করে দেওয়া হবে বিনা বেতনের শিক্ষার সুযোগ: নিপুন রায় চৌধুরী

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

বেতনের অভাবে যারা পড়াশোনা করতে পারে না তাদের খুঁজে খুঁজে বিনা বেতনের শিক্ষা ব্যবস্থা প্রদান করা হবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী।

আজ শনিবার (১৩ জুন) কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজের নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশেষ অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিপুন রায় চৌধুরী বলেন, শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেটের নির্ধারণ করেছেন সরকার প্রধান। তাই স্নাতক পর্যন্ত নারীদেরকে বিনা বেতনে শিক্ষার সব ব্যবস্থা চালু করাসহ শিক্ষার্থীদের সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে। বেতনের অভাবে যারা পড়াশোনা করতে পারে না তাদের খুঁজে খুঁজে বিনা বেতনের শিক্ষা ব্যবস্থা প্রদান করা হবে। তাই প্রত্যেক শিক্ষার্থী সহ অভিভাবকদের সরকারকে সহযোগিতা করতে এগিয়ে আসতে হবে। 

ছবি: ঢাকার কণ্ঠ

তিনি বলেন, কেরানীগঞ্জে পাঁচটি স্কুলকে সরকারিকরনণ সহ  স্নাতক পর্যন্ত নারীদের শিক্ষা খরচ ফ্রি ঘোষণা দিয়েছে সরকার। কেরানীগঞ্জের পাঁচটি স্কুল সরকারীকরণ করা হবে সেগুলো হল: ১) চুনকুটিয়া উচ্চ বালিকা গার্লস স্কুল এন্ড কলেজ, ২) জিনজিরা পীর মোহাম্মদ বালক স্কুল এন্ড কলেজ,৩) জিনজিরা পীর মোহাম্মদ গার্লস স্কুল এন্ড কলেজ, ৪) কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ, ৫) তেঘরিয়া উচ্চ বিদ্যালয়। 

নবীনদের বরণ ও প্রাক্তনদের বিদায় অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রত্যেক শিক্ষার্থীদের কাছে আমি কলম এবং খাতা পৌঁছে দিয়েছি সকলের নাম্বার সংগ্রহ করার জন্য। এবং প্রত্যেক শিক্ষার্থী তার নিজ নিজ এলাকার হতদরিদ্র গরিবের পাশে দাঁড়াবেন এবং আমরা তাদেরকে অনুদান প্রদান করব। একমাত্র কারণ যেন অসহায় এবং গরিবেরা সরকার থেকে পাওয়া অনুদান কোন রাজনৈতিক ব্যক্তিরা লুট করতে না পারে।  তাই প্রত্যেক শিক্ষার্থীকে সহযোগিতা করা হবে সরকারকে। 

নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল এবং কলেজের প্রধান শিক্ষকসহ সহকারী সকল শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত