ঢাকার কণ্ঠ
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬। ০২:০৯ মিনিট

জবিতে দুর্নীতি-অনিয়ম তদন্তে কমিটি

জবিতে দুর্নীতি-অনিয়ম তদন্তে কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ কিংবা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান।

প্রজ্ঞাপনে বলা হয়, সিন্ডিকেটের ১১১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়েরা জজ (অবসরপ্রাপ্ত) মো. সাইফুল্লাহ বিশ্বাসকে তদন্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ১৬ জুন (মঙ্গলিবার) থেকেই তদন্ত কাজ শুরু করবেন এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনা করে তিন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবেন।

তদন্ত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার উত্তর-পূর্ব কর্নারের একটি কক্ষ ব্যবহার করবেন। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও নথি সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের সব দফতর, বিভাগ ও ইনস্টিটিউটকে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলামকে সাচিবিক দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয় : জবিতে দুর্নীতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুর্নীতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জবিতে দুর্নীতি-অনিয়ম তদন্তে কমিটি

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ কিংবা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান।

প্রজ্ঞাপনে বলা হয়, সিন্ডিকেটের ১১১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়েরা জজ (অবসরপ্রাপ্ত) মো. সাইফুল্লাহ বিশ্বাসকে তদন্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ১৬ জুন (মঙ্গলিবার) থেকেই তদন্ত কাজ শুরু করবেন এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনা করে তিন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবেন।

তদন্ত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার উত্তর-পূর্ব কর্নারের একটি কক্ষ ব্যবহার করবেন। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও নথি সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের সব দফতর, বিভাগ ও ইনস্টিটিউটকে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলামকে সাচিবিক দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত