ঢাকার কণ্ঠ

টাঙ্গাইলে কুপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে ৪ জনের মৃত্যু

পরিত্যক্ত একটি কুপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে গিয়ে টাঙ্গাইলের মধুপুরে বনাঞ্চলে বাবা ছেলে সহ গারো নৃ-গোষ্ঠীর চারজনের মর্মান্তিক মৃত্যু  হয়েছে। 

শনিবার সকালে টাঙ্গাইল- ময়মনসিংহ আঞ্চলিক মহা সড়কের মধুপুর বনাঞ্চলের টেলকি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে  ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে  কুপ থেকে তাদের লাশ উদ্ধার করে। 

নিহতারা হলেন,টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০),তার ছেলে নেইমার  ম্রং(১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০)এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা  লাভলু তরফদার এতথ্য নিশ্চিত করেছেন। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সাবেক ইউপি সদস্য লাল মিয়াসহ এলাকাবাসী জানান, বাবুল হাদিমার একটি ছাগল  ছানা টেলকি বাজারের উত্তর পশ্চিমের মসজিদ এলাকার একটি পরিত্যক্ত কুপে একটি ছাগল ছানা পড়ে যায়।

প্রথমে ছাগল ছানাটি তুলতে কুপে নামে নেইমার নামের এক ব্যাক্তি। কিছু সময় পার হয়ে গেলেও নেইমারের সাড়া না  পেয়ে দ্বিতীয়বার নামে বাবুল হাদিমা। একইভাবে  গ্রাবিয়াল  এবং শেষে রতন।।একে একে কুপে নামা চারজনের কারো সাড়া না পেয়ে স্থানীয়রা ডাক চিৎকার  শুরু করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের খবর দেয়। ফায়ার সার্ভিস এসে অক্সিজেনহীন পরিত্যক্ত কুপে প্রক্রিয়া করে ফায়ার ফাইটার মনির কে কুপে নামিয়ে দিয়ে একে একে  তাদের লাশ উদ্ধার করা হয় । 

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান,চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে কুপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে ৪ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

পরিত্যক্ত একটি কুপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে গিয়ে টাঙ্গাইলের মধুপুরে বনাঞ্চলে বাবা ছেলে সহ গারো নৃ-গোষ্ঠীর চারজনের মর্মান্তিক মৃত্যু  হয়েছে। 

শনিবার সকালে টাঙ্গাইল- ময়মনসিংহ আঞ্চলিক মহা সড়কের মধুপুর বনাঞ্চলের টেলকি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে  ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে  কুপ থেকে তাদের লাশ উদ্ধার করে। 

নিহতারা হলেন,টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০),তার ছেলে নেইমার  ম্রং(১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০)এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা  লাভলু তরফদার এতথ্য নিশ্চিত করেছেন। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সাবেক ইউপি সদস্য লাল মিয়াসহ এলাকাবাসী জানান, বাবুল হাদিমার একটি ছাগল  ছানা টেলকি বাজারের উত্তর পশ্চিমের মসজিদ এলাকার একটি পরিত্যক্ত কুপে একটি ছাগল ছানা পড়ে যায়।

প্রথমে ছাগল ছানাটি তুলতে কুপে নামে নেইমার নামের এক ব্যাক্তি। কিছু সময় পার হয়ে গেলেও নেইমারের সাড়া না  পেয়ে দ্বিতীয়বার নামে বাবুল হাদিমা। একইভাবে  গ্রাবিয়াল  এবং শেষে রতন।।একে একে কুপে নামা চারজনের কারো সাড়া না পেয়ে স্থানীয়রা ডাক চিৎকার  শুরু করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের খবর দেয়। ফায়ার সার্ভিস এসে অক্সিজেনহীন পরিত্যক্ত কুপে প্রক্রিয়া করে ফায়ার ফাইটার মনির কে কুপে নামিয়ে দিয়ে একে একে  তাদের লাশ উদ্ধার করা হয় । 

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান,চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত