ঢাকার কণ্ঠ
আপডেট : রোববার, ২১ জুন ২০২৬ । ১০:৪৩ মিনিট

চট্টগ্রামে ঝটিকা মিছিল: ছাত্রলীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে নগরীর কোতোয়ালি এলাকায় ছাত্রলীগের ব্যানার নিয়ে ৫০ জনের বেশি নেতাকর্মী আকস্মিক মিছিল বের করে স্লোগান দেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ, ভিডিও বিশ্লেষণ এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে পরে প্রকাশ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, মিছিলটি কয়েক মিনিট স্থায়ী হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে এলাকা ত্যাগ করেন।

পুলিশ তথ্যমতে, ঘটনার পর কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে ভিডিও ফুটেজ, সিসিটিভি রেকর্ডিং এবং গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন টিবিএসকে বলেন, কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। পুলিশ জড়িত বাকিদের ধরতে অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।

বিষয় : ছাত্রলীগ আওয়ামীলীগ ঝটিকা মিছিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ঝটিকা মিছিল: ছাত্রলীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে নগরীর কোতোয়ালি এলাকায় ছাত্রলীগের ব্যানার নিয়ে ৫০ জনের বেশি নেতাকর্মী আকস্মিক মিছিল বের করে স্লোগান দেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ, ভিডিও বিশ্লেষণ এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে পরে প্রকাশ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, মিছিলটি কয়েক মিনিট স্থায়ী হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে এলাকা ত্যাগ করেন।

পুলিশ তথ্যমতে, ঘটনার পর কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে ভিডিও ফুটেজ, সিসিটিভি রেকর্ডিং এবং গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন টিবিএসকে বলেন, কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। পুলিশ জড়িত বাকিদের ধরতে অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত