ঢাকার কণ্ঠ

৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোফাজ্জল হোসেন মফিজুল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (২৪ জুন) সকালে মেয়েটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে।  গ্রেফতারকৃত মফিজুল উপজেলার ভরুয়া গ্রামের হাসান আলীর ছেলে। 

জানাগেছে, উপজেলার ভরুয়া গ্রামের মফিজুল ইসলাম রোববার বিকেলে মেয়েটির মুখ চেপে ধরে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এসময় মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মফিজুল পালিয়ে যায়। পুলিশি তৎপরতায় প্রভাবশালী মহল ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। 

বুধবার সকালে মেয়ের বাবা বাদি হয়ে মফিজুলের বিরুদ্ধে মামলা দায়ের করলে  পুলিশ তাকে গ্রেফতার করে।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত মফিজুলকে গ্রেফতার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

টাঙ্গাইলের ভূঞাপুরে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোফাজ্জল হোসেন মফিজুল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (২৪ জুন) সকালে মেয়েটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে।  গ্রেফতারকৃত মফিজুল উপজেলার ভরুয়া গ্রামের হাসান আলীর ছেলে। 

জানাগেছে, উপজেলার ভরুয়া গ্রামের মফিজুল ইসলাম রোববার বিকেলে মেয়েটির মুখ চেপে ধরে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এসময় মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মফিজুল পালিয়ে যায়। পুলিশি তৎপরতায় প্রভাবশালী মহল ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। 

বুধবার সকালে মেয়ের বাবা বাদি হয়ে মফিজুলের বিরুদ্ধে মামলা দায়ের করলে  পুলিশ তাকে গ্রেফতার করে।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত মফিজুলকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত