ঢাকার কণ্ঠ

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দাদা-দাদির সঙ্গে চিকিৎসকের কাছে এসে হারিয়ে যাওয়া পাঁচ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসারের সদস্যরা।

বৃহস্পতিবার সকাল পুনে ১১ টার দিকে হাসপাতালের নিচতলায় নাহিদ নামে শিশুটিকে অভিভাবকবিহীন অবস্থায় দেখতে পান দায়িত্বপালনরত আনসার সদস্যরা। পরে তাকে নিজেদের হেফাজতে নিয়ে পরিচয় জানার চেষ্টা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, সে তার দাদা-দাদির সঙ্গে হাসপাতালে এসেছিল। একপর্যায়ে ভিড়ের মধ্যে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যায়।

এরপর আনসার সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও তলায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে হাসপাতালের চতুর্থ তলার মেডিসিন পুরুষ ওয়ার্ডে শিশুটির দাদাকে শনাক্ত করা হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে শিশুটিকে তার দাদা-দাদির কাছে সুস্থ ও নিরাপদ অবস্থায় হস্তান্তর করা হয়।

শিশুটির নাম নাহিদ। তার পিতা ইকবাল হোসেন। তাদের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার উখিয়ারা গ্রামে।

শিশুটিকে উদ্ধারে দায়িত্ব পালন করেন পিসি মো. আলম মৃধা এবং এপিসি রাসেল মাহমুদ।

শিশুটিকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেন। এ সময় তারা আনসার সদস্যদের দায়িত্বশীলতা, মানবিকতা ও তৎপরতার প্রশংসা করে কৃতজ্ঞতা জানান।

হাসপাতাল কর্তৃপক্ষ ও উপস্থিত লোকজনও শিশুটিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় আনসার সদস্যদের প্রশংসা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দাদা-দাদির সঙ্গে চিকিৎসকের কাছে এসে হারিয়ে যাওয়া পাঁচ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসারের সদস্যরা।

বৃহস্পতিবার সকাল পুনে ১১ টার দিকে হাসপাতালের নিচতলায় নাহিদ নামে শিশুটিকে অভিভাবকবিহীন অবস্থায় দেখতে পান দায়িত্বপালনরত আনসার সদস্যরা। পরে তাকে নিজেদের হেফাজতে নিয়ে পরিচয় জানার চেষ্টা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, সে তার দাদা-দাদির সঙ্গে হাসপাতালে এসেছিল। একপর্যায়ে ভিড়ের মধ্যে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যায়।

এরপর আনসার সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও তলায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে হাসপাতালের চতুর্থ তলার মেডিসিন পুরুষ ওয়ার্ডে শিশুটির দাদাকে শনাক্ত করা হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে শিশুটিকে তার দাদা-দাদির কাছে সুস্থ ও নিরাপদ অবস্থায় হস্তান্তর করা হয়।

শিশুটির নাম নাহিদ। তার পিতা ইকবাল হোসেন। তাদের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার উখিয়ারা গ্রামে।

শিশুটিকে উদ্ধারে দায়িত্ব পালন করেন পিসি মো. আলম মৃধা এবং এপিসি রাসেল মাহমুদ।

শিশুটিকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেন। এ সময় তারা আনসার সদস্যদের দায়িত্বশীলতা, মানবিকতা ও তৎপরতার প্রশংসা করে কৃতজ্ঞতা জানান।

হাসপাতাল কর্তৃপক্ষ ও উপস্থিত লোকজনও শিশুটিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় আনসার সদস্যদের প্রশংসা করেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত