মাদক মামলায় ভাগ্নে মিঠুনের পাঁচ বছরের কারাদণ্ডের রায় শুনে মারা গেলেন মামা আইয়ুব আলী।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতপ্রাঙ্গনে এঔ ঘটনা ঘটে। এরপরে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই হাসপাতালের চিকিৎসক এস এম রাশেদুল হাসান বলেন, আমাদের এখানে (হাসপাতালে) আসার আগেই তিনি মারা গেছেন। ধারণা করছি, কার্ডিয়াক অ্যারেস্টে তিনি মারা গেছেন।
প্রায় ১ হাজার ৯০০ পিচ ইয়াবা উদ্ধারের মামলায় আক মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ -১১ এর বিচারক নজরুল ইসলাম ৯ আসামিকে পাঁচ বছরের সাজা দেন। আইয়ুব আলীর ভাগ্নে মিঠুও পাঁচ বছরের সাজা হয়। মিঠুর সাথে তার মামাও আদালতে আসেন। পাশাপাশি প্রত্যেকের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও এক মাসের সাজা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের ওমেদার শহীদুল ইসলাম বলেন, রায়ের পর মিঠুর সাথে তার মামা কথা বলেন। এরমাঝেই বৃষ্টি শুরু হয়। দেখি উনি কেমন যেন করছেন। বিষয়টি আদালতকে অবহিত করি। আদালত তাকে হাসপাতালে নেওয়ার জন্য বলেন। পরে কোর্টের দুই জন ও দুই জন পুলিশ সদস্য তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ২৬ মে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে মাদক ক্রয়-বিক্রি হচ্ছে এমন সংবাদে অভিযান চালায় র্যাব-২। এসময় এক হাজার ৯৫০ পিস ইয়াবাসহ নয়জনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনার দিন পুলিশ পরিদর্শক ইকরামুল হক চৌধুরী বাদী হয়ে মোহাম্মদ পুর থানা মামলা করেন।
তদন্ত শেষে একই বছরের ২২ জুলাই আদালতে অভিযোগ পত্র জমা দেয় মোহাম্মদপুর থানা পুলিশের উপপরিদর্শক সাজেদুল হক। এতে আসামি মিঠুনসহ নয়জনকে অভিযুক্ত করা হয়েছে।
২০১৯ সালের ২৭ মে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
বিষয় : মাদক মামলা মামার মৃত্যু

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন