ঢাকার কণ্ঠ
আপডেট : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ । ১২:০১ মিনিট

এইচএসসিতে বসেছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী

এইচএসসিতে বসেছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এতে অংশ গ্রহণ করেছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএমটি) বাংলা–২ বিষয়ের পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ পরীক্ষা চলছে।

এবার সবগুলো শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছিল। তবে সকাল ৮টা থেকেই কেন্দ্রগুলোতে অভিভাবকদের ভিড় দেখা যায়। 

এদিন সকালের বৃষ্টি উপেক্ষা করে পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়। সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রগুলোতে প্রবেশের সুযোগ ছিল। ৯টা ৩০ মিনিট পর্যন্ত তল্লাশি চালিয়ে শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়। 

বিশেষ পরিস্থিতিতে দেরি করে আসা পরীক্ষার্থীদের তথ্য রেজিস্টারে সংরক্ষণ করে প্রবেশ করতে দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীর অভিভাবকেরা জানান, সকাল  ৯টার আগেই কেন্দ্রে পৌঁছেছেন। সকালে যানজট ছিল না। বৃষ্টি কিছুটা থাকলেও অসুবিধা হয়নি। 

নয়টি সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ আগস্ট পর্যন্ত। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৫ জুলাই পর্যন্ত। বিএমটির তত্ত্বীয় পরীক্ষা ১ আগস্ট শেষ হবে। ডিপ্লোমা ইন কমার্সের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২২ জুলাই পর্যন্ত। উচ্চমাধ্যমিকে এবার ৯ টি সাধারণ বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এইচএসসিতে বসেছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এতে অংশ গ্রহণ করেছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএমটি) বাংলা–২ বিষয়ের পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ পরীক্ষা চলছে।

এবার সবগুলো শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছিল। তবে সকাল ৮টা থেকেই কেন্দ্রগুলোতে অভিভাবকদের ভিড় দেখা যায়। 

এদিন সকালের বৃষ্টি উপেক্ষা করে পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়। সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রগুলোতে প্রবেশের সুযোগ ছিল। ৯টা ৩০ মিনিট পর্যন্ত তল্লাশি চালিয়ে শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়। 

বিশেষ পরিস্থিতিতে দেরি করে আসা পরীক্ষার্থীদের তথ্য রেজিস্টারে সংরক্ষণ করে প্রবেশ করতে দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীর অভিভাবকেরা জানান, সকাল  ৯টার আগেই কেন্দ্রে পৌঁছেছেন। সকালে যানজট ছিল না। বৃষ্টি কিছুটা থাকলেও অসুবিধা হয়নি। 

নয়টি সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ আগস্ট পর্যন্ত। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৫ জুলাই পর্যন্ত। বিএমটির তত্ত্বীয় পরীক্ষা ১ আগস্ট শেষ হবে। ডিপ্লোমা ইন কমার্সের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২২ জুলাই পর্যন্ত। উচ্চমাধ্যমিকে এবার ৯ টি সাধারণ বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত