ঢাকার কণ্ঠ
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬। ০৬:২২ মিনিট

সাভারের বহিস্কৃত সেই ছাত্রদল নেতা সামির কারাগারে

চাঁদাবাজির অভিযোগে ঢাকার সাভার থানায় করা মামলায় গ্রেপ্তার ছাত্রদলের (বহিষ্কৃত) থানা  সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ফেন্সি সামিরকে কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে জামিন শুনানির জন্য আগামী রোববার দিন নির্ধারণ করেন আদালত।

আজ শুক্রবার (৩ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট থানার জিআরও শাখার উপপরিদর্শক বাহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক আশিষ কুমার দাস। 

আসামি সামিরের পক্ষে তার আইনজীবী মো. মহসিন মিয়া জামিন চেয়ে আবেদন করেন। নিবেদন মতে  আদালত জামিন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন।

এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সদরঘাট জংশন রোড এলাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, চাঁদা না পেয়ে গত ২৪ মে আসামি সামির ও তার সহযোগীরা শামীম রেজার বাড়ি ও রিকশা গ্যারেজে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় নগদ টাকা, ব্যাটারিচালিত রিকশা ও অন্যান্য মালামাল লুট করা হয়। পরে ১২ জুন রাতে তারা আবার শামীম রেজার বাসায় গিয়ে চাঁদা দাবি করে। টাকা না পেয়ে পরিবারের সদস্যদের মারধর, এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ এবং একটি শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। 

আরও বলা হয়, এসময় নগদ অর্থ, রিকশা ও স্বর্ণালঙ্কারসহ মোট ২৯ লাখ ১৭ হাজার ৬০০ টাকার সম্পদ লুট করে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শামীম রেজার খালাতো বোন লাবনী বেগম বাদী হয়ে গত ২৪ জুন সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সাভারের বহিস্কৃত সেই ছাত্রদল নেতা সামির কারাগারে

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

চাঁদাবাজির অভিযোগে ঢাকার সাভার থানায় করা মামলায় গ্রেপ্তার ছাত্রদলের (বহিষ্কৃত) থানা  সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ফেন্সি সামিরকে কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে জামিন শুনানির জন্য আগামী রোববার দিন নির্ধারণ করেন আদালত।

আজ শুক্রবার (৩ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট থানার জিআরও শাখার উপপরিদর্শক বাহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক আশিষ কুমার দাস। 

আসামি সামিরের পক্ষে তার আইনজীবী মো. মহসিন মিয়া জামিন চেয়ে আবেদন করেন। নিবেদন মতে  আদালত জামিন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন।

এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সদরঘাট জংশন রোড এলাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, চাঁদা না পেয়ে গত ২৪ মে আসামি সামির ও তার সহযোগীরা শামীম রেজার বাড়ি ও রিকশা গ্যারেজে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় নগদ টাকা, ব্যাটারিচালিত রিকশা ও অন্যান্য মালামাল লুট করা হয়। পরে ১২ জুন রাতে তারা আবার শামীম রেজার বাসায় গিয়ে চাঁদা দাবি করে। টাকা না পেয়ে পরিবারের সদস্যদের মারধর, এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ এবং একটি শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। 

আরও বলা হয়, এসময় নগদ অর্থ, রিকশা ও স্বর্ণালঙ্কারসহ মোট ২৯ লাখ ১৭ হাজার ৬০০ টাকার সম্পদ লুট করে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শামীম রেজার খালাতো বোন লাবনী বেগম বাদী হয়ে গত ২৪ জুন সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত