ঢাকার কণ্ঠ

দুই বিচ্ছেদের পর আবারও বিয়ের পিঁড়িতে আমির খান

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খান ব্যক্তিজীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

আজ (৫ জুলাই) দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করার কথা রয়েছে তার।

জানা গেছে, মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনসহ প্রায় ১৫০ অতিথি উপস্থিত থাকবেন।

বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, আমির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় প্রায় ২৫ বছরের। তবে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় প্রায় দুই বছর আগে। নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো গৌরীকে সবার সামনে পরিচয় করিয়ে দেন আমির এবং তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন। পরে তাদের বিয়ের খবরও সামনে আসে।

১৯৮৬ সালে প্রথম স্ত্রী রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন দুজন। তবে বিচ্ছেদের পরও কিরণ রাওয়ের সঙ্গে তার সুসম্পর্ক বজায় রয়েছে।

জানা গেছে, আমির ও গৌরীর বিয়ের অনুষ্ঠানে অভিনেতার তিন সন্তান—জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান উপস্থিত থাকবেন। গৌরী স্প্র্যাটের আগের সংসারের ছয় বছর বয়সী সন্তানও অনুষ্ঠানে যোগ দেবে।

বিয়ে-পূর্ব এক সাক্ষাৎকারে নিজের জীবনের ভুলগুলো নিয়েও খোলামেলা কথা বলেন আমির খান। তিনি বলেন, ‘আমি জীবনের ভুলগুলো থেকে প্রতিনিয়ত শিখছি। চেষ্টা করি সেই ভুলগুলোর পুনরাবৃত্তি না করতে।’

ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে নতুন এই অধ্যায়ের মাধ্যমে জীবনে নতুন সূচনা করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা।

বিষয় : আমির খান বিয়ের পিঁড়িতে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দুই বিচ্ছেদের পর আবারও বিয়ের পিঁড়িতে আমির খান

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খান ব্যক্তিজীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

আজ (৫ জুলাই) দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করার কথা রয়েছে তার।

জানা গেছে, মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনসহ প্রায় ১৫০ অতিথি উপস্থিত থাকবেন।

বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, আমির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় প্রায় ২৫ বছরের। তবে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় প্রায় দুই বছর আগে। নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো গৌরীকে সবার সামনে পরিচয় করিয়ে দেন আমির এবং তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন। পরে তাদের বিয়ের খবরও সামনে আসে।

১৯৮৬ সালে প্রথম স্ত্রী রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন দুজন। তবে বিচ্ছেদের পরও কিরণ রাওয়ের সঙ্গে তার সুসম্পর্ক বজায় রয়েছে।

জানা গেছে, আমির ও গৌরীর বিয়ের অনুষ্ঠানে অভিনেতার তিন সন্তান—জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান উপস্থিত থাকবেন। গৌরী স্প্র্যাটের আগের সংসারের ছয় বছর বয়সী সন্তানও অনুষ্ঠানে যোগ দেবে।

বিয়ে-পূর্ব এক সাক্ষাৎকারে নিজের জীবনের ভুলগুলো নিয়েও খোলামেলা কথা বলেন আমির খান। তিনি বলেন, ‘আমি জীবনের ভুলগুলো থেকে প্রতিনিয়ত শিখছি। চেষ্টা করি সেই ভুলগুলোর পুনরাবৃত্তি না করতে।’

ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে নতুন এই অধ্যায়ের মাধ্যমে জীবনে নতুন সূচনা করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত