ঢাকার কণ্ঠ

এই অপশন চালু করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখনো হ্যাক হবে না

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া, পরিচয় যাচাইয়ে জটিলতা কিংবা অ্যাকাউন্ট পুনরুদ্ধারে দীর্ঘ ভোগান্তি—এ ধরনের সমস্যা ব্যবহারকারীদের কাছে এখন বেশ পরিচিত। এসব ঝুঁকি কমাতে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার নতুন একটি ফিচার যুক্ত করেছে ফেসবুক, যার নাম ‘ভেরিফিকেশন সেলফি’।

এই ফিচারের মাধ্যমে প্রয়োজনে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা যায়, ফলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার বা মালিকানা নিশ্চিত করার প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হয়। পাশাপাশি সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতেও এটি সহায়তা করে।

ফেসবুকের সহায়তা কেন্দ্রের তথ্য অনুযায়ী, অ্যাকাউন্ট নিরাপত্তা বাড়ানোর জন্য ব্যবহারকারীরা এই ফিচারটি নিজে থেকেই সক্রিয় করতে পারেন।

কীভাবে চালু করবেন ভেরিফিকেশন সেলফি

প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ডান পাশে থাকা তিন দাগ (মেনু) অপশনে যেতে হবে। এরপর Settings & Privacy থেকে Settings নির্বাচন করে Accounts Center-এ প্রবেশ করতে হবে।

সেখান থেকে Password and Security অপশনে গিয়ে ‘Verification Selfie’ নির্বাচন করতে হবে। যে অ্যাকাউন্টে ফিচারটি চালু করতে চান, সেটি নির্বাচন করার পর Next চাপতে হবে।

এরপর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল ঠিকানায় একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোড নির্ধারিত ঘরে দিয়ে আবার Next করতে হবে।

পরবর্তী ধাপে Start Selfie অপশনে ক্লিক করে ক্যামেরার অনুমতি দিতে হবে। এরপর স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী সেলফি ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়—যেমন মাথা নড়ানো, ডানে-বামে তাকানো বা চোখের দৃষ্টি পরিবর্তন করা। ভেরিফিকেশন সফল হলে ফিচারটি সক্রিয় হয়ে যাবে।

তবে বিশেষজ্ঞদের মতে, শুধু এই ফিচার চালু করলেই অ্যাকাউন্ট সম্পূর্ণ নিরাপদ হয়ে যায় না। নিরাপত্তা আরও জোরদার করতে শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, অজানা লিংকে ক্লিক না করা, লগইন কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হয়।

বিষয় : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এই অপশন চালু করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখনো হ্যাক হবে না

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া, পরিচয় যাচাইয়ে জটিলতা কিংবা অ্যাকাউন্ট পুনরুদ্ধারে দীর্ঘ ভোগান্তি—এ ধরনের সমস্যা ব্যবহারকারীদের কাছে এখন বেশ পরিচিত। এসব ঝুঁকি কমাতে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার নতুন একটি ফিচার যুক্ত করেছে ফেসবুক, যার নাম ‘ভেরিফিকেশন সেলফি’।

এই ফিচারের মাধ্যমে প্রয়োজনে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা যায়, ফলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার বা মালিকানা নিশ্চিত করার প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হয়। পাশাপাশি সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতেও এটি সহায়তা করে।

ফেসবুকের সহায়তা কেন্দ্রের তথ্য অনুযায়ী, অ্যাকাউন্ট নিরাপত্তা বাড়ানোর জন্য ব্যবহারকারীরা এই ফিচারটি নিজে থেকেই সক্রিয় করতে পারেন।

কীভাবে চালু করবেন ভেরিফিকেশন সেলফি

প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ডান পাশে থাকা তিন দাগ (মেনু) অপশনে যেতে হবে। এরপর Settings & Privacy থেকে Settings নির্বাচন করে Accounts Center-এ প্রবেশ করতে হবে।

সেখান থেকে Password and Security অপশনে গিয়ে ‘Verification Selfie’ নির্বাচন করতে হবে। যে অ্যাকাউন্টে ফিচারটি চালু করতে চান, সেটি নির্বাচন করার পর Next চাপতে হবে।

এরপর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল ঠিকানায় একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোড নির্ধারিত ঘরে দিয়ে আবার Next করতে হবে।

পরবর্তী ধাপে Start Selfie অপশনে ক্লিক করে ক্যামেরার অনুমতি দিতে হবে। এরপর স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী সেলফি ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়—যেমন মাথা নড়ানো, ডানে-বামে তাকানো বা চোখের দৃষ্টি পরিবর্তন করা। ভেরিফিকেশন সফল হলে ফিচারটি সক্রিয় হয়ে যাবে।

তবে বিশেষজ্ঞদের মতে, শুধু এই ফিচার চালু করলেই অ্যাকাউন্ট সম্পূর্ণ নিরাপদ হয়ে যায় না। নিরাপত্তা আরও জোরদার করতে শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, অজানা লিংকে ক্লিক না করা, লগইন কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হয়।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত