সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে রিয়াদ (১১) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) পৌনে ১১টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ˆবকুণ্ঠপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ ˆবকুণ্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে এবং ˆবকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। বজ্রাঘাতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্বজরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বাসস’কে জানান, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বিষয়টি যাচাই করতে পুলিশের একটি জরুরি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন