২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের শক্তিশালী দল ফ্রান্স ও আফ্রিকার পরাশক্তি মরক্কো। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টনের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টনের জিলেট স্টেডিয়ামে (বোস্টন স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।
টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে থাকা ফ্রান্স শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয়। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকেই আসে ম্যাচের একমাত্র গোল। অন্যদিকে কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে মরক্কো। গ্রুপ পর্বে তারা ব্রাজিলের সঙ্গে ড্র এবং হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয়।
এই ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনার কারণ, এটি ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি। সেবার মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয় দিদিয়ের দেশমের দল।
অতীত পরিসংখ্যানও ফ্রান্সের পক্ষেই কথা বলছে। আন্তর্জাতিক ফুটবলে দুই দল এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে চারটিতে জয় পেয়েছে ফ্রান্স, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। মরক্কো এখনো ফরাসিদের বিপক্ষে জয়ের দেখা পায়নি।
চলতি বিশ্বকাপে অন্যতম শিরোপাপ্রত্যাশী ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণভাগ, স্কোয়াডের গভীরতা এবং বড় ম্যাচের অভিজ্ঞতা। অন্যদিকে শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, দ্রুতগতির কাউন্টার অ্যাটাক এবং দলীয় সমন্বয়ে প্রতিপক্ষকে চাপে ফেলছে মরক্কো। ব্রাহিম দিয়াজ ও আশরাফ হাকিমির নেতৃত্বে গড়া আক্রমণভাগ ফ্রান্সের রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।
তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তায় রয়েছে মরক্কো শিবির। দলের অন্যতম উইঙ্গার ইসমাইল সাইবারি হ্যামস্ট্রিং চোটে ভুগছেন। শেষ ষোলোর ম্যাচে কানাডার বিপক্ষে চোট পাওয়ার পর থেকেই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, কোয়ার্টার ফাইনালে তার খেলা অনিশ্চিত। সাইবারি না খেলতে পারলে আক্রমণভাগে বড় ধাক্কা খেতে পারে মরক্কো।
এদিকে ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টিনার অভিজ্ঞ রেফারি ফাকুন্দো তেলো। তাকে সহায়তা করবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গাব্রিয়েল চাদে। চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও হেরেরা।
নকআউট পর্বে এখন পর্যন্ত দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছে দুই দলই। ফ্রান্স পাঁচ ম্যাচে করেছে ১৪ গোল, যার সাতটিই অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের। গোল্ডেন বুটের দৌড়েও তিনি এগিয়ে রয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থেকে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মরক্কো।
সব মিলিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে আজ নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত দুই দল। ফুটবলপ্রেমীদের চোখ এখন বোস্টনের এই হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালের দিকে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন