ঢাকার কণ্ঠ

না ফেরার দেশে কিংবদন্তি গায়িকা বনি টাইলার

ছবিঃ সংগ্রহীত

টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’খ্যাত কিংবদন্তি ব্রিটিশ গায়িকা বনি টাইলার আর নেই। ৭৫ বছর বয়সী এই শিল্পী মঙ্গলবার পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অন্ত্রের জরুরি অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি ঘটে তার। পরে কোমায় নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

১৯৮৩ সালে প্রকাশিত ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ গানটির মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বনি টাইলার। এছাড়া ‘হোল্ডিং আউট ফর আ হিরো’ ও ‘ইটস আ হার্টেক’-এর মতো গান তাকে বিশ্বসংগীতের অন্যতম আইকনে পরিণত করে।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এমবিই (Member of the Order of the British Empire) সম্মাননায় ভূষিত করা হয়েছিল।

জানা গেছে, পর্তুগালের আলগার্ভেতে নিজের বাসভবনে অবস্থানকালে তিনি তীব্র পেটব্যথায় আক্রান্ত হন। পরে ফারোর একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তার অন্ত্রে গুরুতর জটিলতা শনাক্ত করেন এবং জরুরি অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর হৃদ্‌রোগে আক্রান্ত হলেও তাকে পুনরুজ্জীবিত করা হয়। কিন্তু পরবর্তীতে শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় অবস্থার আরও অবনতি ঘটে।

পরিস্থিতি জটিল হওয়ায় চিকিৎসকেরা তাকে কৃত্রিম কোমায় রাখেন। মাঝামাঝি সময়ে সাময়িকভাবে সাড়া দিলেও শেষ পর্যন্ত শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। দীর্ঘ লড়াই শেষে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

১৯৫১ সালের ৮ জুন যুক্তরাজ্যের ওয়েলসে গেইনর হপকিন্স নামে জন্মগ্রহণ করেন বনি টাইলার। ১৯৭০-এর দশকে সংগীতজীবন শুরু করে ‘লস্ট ইন ফ্রান্স’ এবং ‘ইটস আ হার্টেক’-এর মাধ্যমে পরিচিতি পান। পরে তার স্বতন্ত্র কর্কশ কণ্ঠ এবং শক্তিশালী পরিবেশনা তাকে আন্তর্জাতিক খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

না ফেরার দেশে কিংবদন্তি গায়িকা বনি টাইলার

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত