ঢাকার কণ্ঠ

বন্যার স্রোতে নৌকাডুবি, দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় বন্যার পানিতে নৌকাডুবির ঘটনায় হাসনাতুল জন্নাত ঝর্ণা (১২) ও জেরিন (৭) নামে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা স্থানীয় বাসিন্দা আবদুল মালেকের মেয়ে।

শুক্রবার (১০ জুলাই) সকালে বন্যার পানিতে নৌকাযোগে পারাপারের সময় প্রবল স্রোতের মুখে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে ঝর্ণা, তার দুই বোন সাওরিন মনি ও জেরিন পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সাওরিন মনি ও জেরিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে ঝর্ণা প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ছয় ঘণ্টা অভিযান চালায়। পরে দুপুর ২টার দিকে নদী থেকে ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে ছোট বোন জেরিনও মারা যায় বলে নিশ্চিত করেছেন তাদের বাবা আবদুল মালেক। অপর বোন সাওরিন মনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান জানান, বন্যার পানিতে পারাপারের সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। দুই শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও জেরিনকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। আর নিখোঁজ থাকা ঝর্ণার মরদেহ দীর্ঘ উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : নৌকাডুবি বন্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বন্যার স্রোতে নৌকাডুবি, দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় বন্যার পানিতে নৌকাডুবির ঘটনায় হাসনাতুল জন্নাত ঝর্ণা (১২) ও জেরিন (৭) নামে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা স্থানীয় বাসিন্দা আবদুল মালেকের মেয়ে।

শুক্রবার (১০ জুলাই) সকালে বন্যার পানিতে নৌকাযোগে পারাপারের সময় প্রবল স্রোতের মুখে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে ঝর্ণা, তার দুই বোন সাওরিন মনি ও জেরিন পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সাওরিন মনি ও জেরিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে ঝর্ণা প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ছয় ঘণ্টা অভিযান চালায়। পরে দুপুর ২টার দিকে নদী থেকে ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে ছোট বোন জেরিনও মারা যায় বলে নিশ্চিত করেছেন তাদের বাবা আবদুল মালেক। অপর বোন সাওরিন মনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান জানান, বন্যার পানিতে পারাপারের সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। দুই শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও জেরিনকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। আর নিখোঁজ থাকা ঝর্ণার মরদেহ দীর্ঘ উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত