জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা আরও জোরদার করতে নতুন একটি ইউজারনেম ফিচার চালু করতে যাচ্ছে। এই সুবিধা চালু হলে ফোন নম্বরের পরিবর্তে একটি নির্দিষ্ট ইউজারনেম ব্যবহার করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি–র এক প্রতিবেদনে জানানো হয়েছে, মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ খুব শিগগিরই এই নতুন সুবিধা চালু করবে।
প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো একটি ইউনিক ইউজারনেম নির্বাচন করতে পারবেন। ফলে নতুন কারও সঙ্গে চ্যাট শুরু করা, কোনো গ্রুপে যুক্ত হওয়া কিংবা প্রথমবার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে বার্তা পাঠানোর সময় ব্যক্তিগত ফোন নম্বর অন্যদের কাছে দৃশ্যমান হবে না।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারের মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের ফোন নম্বরের গোপনীয়তা আরও শক্তিশালী করা।
এছাড়া মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের খুঁজে পাওয়ার জন্য কোনো স্বয়ংক্রিয় সাজেশন বা বিশাল ইউজারনেম তালিকা থাকবে না। কারও সঙ্গে যোগাযোগ করতে হলে তার সঠিক ইউজারনেম জানতে হবে।
বর্তমানে বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের সক্রিয় ব্যবহারকারী ৩০০ কোটিরও বেশি। তাই নতুন ফিচারটি একসঙ্গে সবার জন্য চালু করা সম্ভব হবে না। আগামী কয়েক মাসে পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এই সুবিধা চালু করা হবে। ফিচারটি সংশ্লিষ্ট দেশে চালু হলে ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া হবে।
প্রাথমিকভাবে উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য এই সুবিধা চালু করা হবে। তবে এ ফিচার ব্যবহার করতে হলে তাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম–এর মতো মেটার অন্য কোনো প্ল্যাটফর্মে একটি অ্যাকাউন্ট থাকতে হবে।
বিষয় : হোয়াটসঅ্যাপ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন