২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে মরক্কোর বিদায়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে মরক্কোর বিশ্বকাপ মিশন শেষ হলে স্টেডিয়াম থেকেই নিজের অনুভূতি প্রকাশ করেন মরক্কো বংশোদ্ভূত এই তারকা।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্টেডিয়ামের আবেগঘন মুহূর্তের কয়েকটি ভিডিও শেয়ার করেন নোরা। সেখানে তিনি বলেন, দলের বিদায়ে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন, তবে মরক্কোর পারফরম্যান্সে গর্বিত।
এক ভিডিও বার্তায় নোরা বলেন, “আজ আমার জন্য বিশ্বকাপের যাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এটি অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত। মরক্কো হেরে যাওয়ায় আমি খুবই মর্মাহত। তবে ফ্রান্স একটি অসাধারণ দল। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দারুণ লড়াই করার জন্য আমি মরক্কো দলের প্রতি গর্বিত।”
তিনি আরও বলেন, “আমার মতো যারা হৃদয় দিয়ে মরক্কোকে সমর্থন করেছেন, তাদের নিয়েও আমি গর্বিত। আমরা আমাদের জাতীয় দলের জন্য সবসময় গর্ব অনুভব করি।”
২০২২ কাতার বিশ্বকাপ থেকেই মরক্কো জাতীয় দলের অন্যতম পরিচিত সমর্থক হিসেবে আলোচনায় রয়েছেন নোরা ফাতেহি। চলতি ২০২৬ বিশ্বকাপেও শুরু থেকেই গ্যালারিতে উপস্থিত থেকে প্রতিটি ম্যাচে দলকে উৎসাহ দিতে দেখা গেছে তাকে।
বিশ্বকাপের শুরুতে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর ম্যাচেও গ্যালারিতে ছিলেন নোরা। এছাড়া মরক্কো দলের অধিনায়ক আশরাফ হাকিমির সঙ্গে তার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন রয়েছে, যা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
বিষয় : ফুটবল বিশ্বকাপ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন