ঢাকার কণ্ঠ
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬। ০৮:০৭ মিনিট

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত বন্ধ

চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, স্থগিতাদেশটি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সব পরীক্ষার্থীর ক্ষেত্রে প্রযোজ্য।

ড. মাহদী আমিন জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য এবং দলীয় সংগঠনের নেতাকর্মীদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে দুর্গত এলাকায় ত্রাণ বাবদ ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন সরকারি বাহিনী কাজ করছে। বন্যাদুর্গত মানুষের জন্য এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ওষুধ, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে।

উল্লেখ্য, এর আগে বৈরী আবহাওয়া ও বন্যার কারণে শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

বিষয় : চট্টগ্রাম বোর্ড এইচএসসি পরীক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত বন্ধ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, স্থগিতাদেশটি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সব পরীক্ষার্থীর ক্ষেত্রে প্রযোজ্য।

ড. মাহদী আমিন জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য এবং দলীয় সংগঠনের নেতাকর্মীদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে দুর্গত এলাকায় ত্রাণ বাবদ ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন সরকারি বাহিনী কাজ করছে। বন্যাদুর্গত মানুষের জন্য এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ওষুধ, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে।

উল্লেখ্য, এর আগে বৈরী আবহাওয়া ও বন্যার কারণে শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত