টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যাওয়ায় ঢাকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনী, বার্ষিক ও ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৈরি আবহাওয়ার কারণে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষা স্থগিত করেছে। কিছু প্রতিষ্ঠান শিক্ষা বিভাগের সঙ্গে পরামর্শ করে পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, নবাবগঞ্জ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববারের পরীক্ষা স্থগিত করেছে। রাজধানীর কিছু প্রতিষ্ঠান সকালে পরীক্ষা নিলেও দুপুরের পরীক্ষা বাতিল করেছে। আবার অনেক প্রতিষ্ঠান দিনের উভয় বেলার পরীক্ষাই স্থগিত করেছে।
এদিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির অর্ধবার্ষিক, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এ ছাড়া ধানমন্ডি কামরুন্নেছা স্কুল, মিল্লাত হাই স্কুল, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, বিসিআইসি কলেজ, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মনিপুর উচ্চ বিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধান্ত হাইস্কুল, মতিঝিল কলোনি হাইস্কুল এবং ফজলুল হক মহিলা কলেজ-ও রোববারের নির্ধারিত বিভিন্ন পরীক্ষা স্থগিত করেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
বিষয় : স্কুল-কলেজে

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন