টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হাটকয়ড়া গ্রামে নলকূপে চেতনানাশক ওষুধ দিয়ে বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ ৮০ হাজার টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক।
এ ঘটনায় ভুক্তভোগী মো. শামীম আল মামুন বাদী হয়ে শনিবার (১১ জুলাই) বিকেলে ঘাটাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (১২ জুলাই) বিকেলে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) এলাহি ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই দিনের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির নলকূপে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়। পরে রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে অজ্ঞাত ব্যক্তিরা বাড়িতে প্রবেশ করে।
পরদিন সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখতে পান, ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। পরে তারা জানতে পারেন, ঘর থেকে একটি স্বর্ণের চেইন, নগদ প্রায় ৮০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগীর অভিযোগ, চোরেরা পরিকল্পিতভাবে বেড়া কেটে ঘরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে পূর্ববিরোধের জেরে পরিচিত কিছু ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘাটাইল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা এলাহি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নলকূপে চেতনানাশক ওষুধ দিয়ে বাড়ির লোকজনকে অচেতন করে রাতে বেড়া কেটে ঘরে ঢুকে স্বর্ণের চেইন, নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন