ঢাকার কণ্ঠ

অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।

মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় অনলাইন ফ্যাশন পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি গ্রহণের পর আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জানান, আইনি নোটিশ পাঠানো হলেও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে মামলাটি করা হয়। আদালতের নির্দেশে তদন্ত শেষে ডিবি পুলিশ প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত তা আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশা দাবি করেছিলেন, সংশ্লিষ্ট শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।

মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় অনলাইন ফ্যাশন পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি গ্রহণের পর আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জানান, আইনি নোটিশ পাঠানো হলেও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে মামলাটি করা হয়। আদালতের নির্দেশে তদন্ত শেষে ডিবি পুলিশ প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত তা আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশা দাবি করেছিলেন, সংশ্লিষ্ট শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত