ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬। ০৪:৫৪ মিনিট

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

ছবিঃ সংগ্রহীত

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আলোচনার জন্য শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে ভেতরে যাওয়ার অনুরোধ জানানো হলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন।

ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, শিক্ষামন্ত্রীর বক্তব্যে শিক্ষার্থীদের অবমূল্যায়ন করা হয়েছে। তাদের প্রধান দাবি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার স্থলে শিক্ষাবান্ধব একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এ বিষয়ে ডিএমপির লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবি শিক্ষা বোর্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয়। এরপরও তারা বোর্ডের সামনে অবস্থান করছেন। তাদের বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে, তবে তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

বিষয় : শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন পদত্যাগ পদত্যাগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আলোচনার জন্য শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে ভেতরে যাওয়ার অনুরোধ জানানো হলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন।

ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, শিক্ষামন্ত্রীর বক্তব্যে শিক্ষার্থীদের অবমূল্যায়ন করা হয়েছে। তাদের প্রধান দাবি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার স্থলে শিক্ষাবান্ধব একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এ বিষয়ে ডিএমপির লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবি শিক্ষা বোর্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয়। এরপরও তারা বোর্ডের সামনে অবস্থান করছেন। তাদের বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে, তবে তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত