ঢাকার কণ্ঠ

নরসিংদীতে দুই মাসের শিশুর পা ভাঙার অভিযোগ, অভিযুক্ত চাচি

নরসিংদী সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মাত্র দুই মাস বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার চাচির বিরুদ্ধে। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় শিশুটির পা জোরে মুচড়ে দেওয়ায় সেটি ভেঙে যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

শিশুটির স্বজনরা জানান, জন্মের পর থেকেই শিশুটি প্রায়ই অস্বাভাবিকভাবে কান্নাকাটি করত। এতে শিশুটির মা সায়েবা বেগমের সন্দেহ হয়, তার অনুপস্থিতিতে কেউ হয়তো শিশুটির সঙ্গে খারাপ আচরণ করছে। সত্যতা যাচাই করতে তিনি গোপনে একটি মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করে কিছু সময়ের জন্য ঘর থেকে বের হন।

পরিবারের দাবি, ধারণ করা ভিডিওতে দেখা যায়, শিশুটির চাচি ঘরে ঢুকে ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দেন। এরপরই শিশুটি চিৎকার করে কেঁদে ওঠে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, শিশুটির একটি পা ভেঙে গেছে।

বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং তার পায়ে প্লাস্টার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, অভিযুক্ত নারীর বক্তব্য এখনো পাওয়া যায়নি।

বিষয় : নরসিংদী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নরসিংদীতে দুই মাসের শিশুর পা ভাঙার অভিযোগ, অভিযুক্ত চাচি

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

নরসিংদী সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মাত্র দুই মাস বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার চাচির বিরুদ্ধে। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় শিশুটির পা জোরে মুচড়ে দেওয়ায় সেটি ভেঙে যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

শিশুটির স্বজনরা জানান, জন্মের পর থেকেই শিশুটি প্রায়ই অস্বাভাবিকভাবে কান্নাকাটি করত। এতে শিশুটির মা সায়েবা বেগমের সন্দেহ হয়, তার অনুপস্থিতিতে কেউ হয়তো শিশুটির সঙ্গে খারাপ আচরণ করছে। সত্যতা যাচাই করতে তিনি গোপনে একটি মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করে কিছু সময়ের জন্য ঘর থেকে বের হন।

পরিবারের দাবি, ধারণ করা ভিডিওতে দেখা যায়, শিশুটির চাচি ঘরে ঢুকে ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দেন। এরপরই শিশুটি চিৎকার করে কেঁদে ওঠে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, শিশুটির একটি পা ভেঙে গেছে।

বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং তার পায়ে প্লাস্টার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, অভিযুক্ত নারীর বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত