ঢাকার কণ্ঠ

মাত্র কয়েক সেকেন্ডেই জানুন শরীরে পানির ঘাটতি আছে কি না

সুস্থ থাকতে শরীরে পর্যাপ্ত পানির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গরমের সময় ঘামের মাধ্যমে শরীর থেকে প্রয়োজনীয় পানি বের হয়ে গেলে দেখা দিতে পারে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা। তবে অনেক সময় তৃষ্ণা না পেলেও শরীরে পানির ঘাটতি তৈরি হতে পারে।

শরীর পর্যাপ্ত পানি পাচ্ছে কি না, তা বোঝার একটি সহজ উপায় রয়েছে। ত্বকের স্থিতিস্থাপকতা পরীক্ষা করেই কয়েক সেকেন্ডের মধ্যে ধারণা পাওয়া যায় শরীরে পানির ঘাটতি আছে কি না।

ডিহাইড্রেশনের লক্ষণ কী?

শরীরে প্রয়োজনের তুলনায় পানি কমে গেলে ডিহাইড্রেশন হয়। এর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে—

  • প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া
  • প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া
  • মুখ ও ত্বক শুষ্ক হয়ে যাওয়া
  • অতিরিক্ত ক্লান্তি
  • মাথা ঘোরা ও মাথাব্যথা

  • শরীরে পানির পরিমাণ কমে গেলে ত্বকের স্বাভাবিক স্থিতিস্থাপকতা কমে যায়। তাই হাতের ত্বক পরীক্ষা করে প্রাথমিক ধারণা পাওয়া যায়।

    যেভাবে পরীক্ষা করবেন—

    ১. হাতের উল্টো পাশের ত্বক দুই আঙুল দিয়ে কয়েক সেকেন্ড চিমটি দিয়ে ধরে রাখুন।

    ২. এরপর ত্বক ছেড়ে দিন।

    ৩. লক্ষ্য করুন, ত্বক কত দ্রুত আগের অবস্থায় ফিরে আসে।

    যদি ত্বক দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে যায়, তাহলে শরীরে পানির ঘাটতি নেই বলে ধারণা করা যায়। কিন্তু ত্বক আগের অবস্থায় ফিরতে সময় নিলে তা পানিশূন্যতার একটি সম্ভাব্য লক্ষণ হতে পারে।

    বয়স্কদের ক্ষেত্রে সতর্কতা

    বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের স্থিতিস্থাপকতা স্বাভাবিকভাবেই কমে যায়। তাই বয়স্কদের ক্ষেত্রে এই পরীক্ষা সবসময় নির্ভুল নাও হতে পারে। তাদের ত্বক আগের অবস্থায় ফিরতে কিছুটা বেশি সময় লাগতে পারে।

    বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ থাকতে তৃষ্ণা পাওয়ার অপেক্ষা না করে নিয়মিত পর্যাপ্ত পানি পান করার অভ্যাস গড়ে তোলা

    বিষয় : পানি

    আপনার মতামত লিখুন

    পরবর্তী খবর
    ঢাকার কণ্ঠ

    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

    মাত্র কয়েক সেকেন্ডেই জানুন শরীরে পানির ঘাটতি আছে কি না

    প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

    featured Image

    সুস্থ থাকতে শরীরে পর্যাপ্ত পানির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গরমের সময় ঘামের মাধ্যমে শরীর থেকে প্রয়োজনীয় পানি বের হয়ে গেলে দেখা দিতে পারে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা। তবে অনেক সময় তৃষ্ণা না পেলেও শরীরে পানির ঘাটতি তৈরি হতে পারে।

    শরীর পর্যাপ্ত পানি পাচ্ছে কি না, তা বোঝার একটি সহজ উপায় রয়েছে। ত্বকের স্থিতিস্থাপকতা পরীক্ষা করেই কয়েক সেকেন্ডের মধ্যে ধারণা পাওয়া যায় শরীরে পানির ঘাটতি আছে কি না।

    ডিহাইড্রেশনের লক্ষণ কী?

    শরীরে প্রয়োজনের তুলনায় পানি কমে গেলে ডিহাইড্রেশন হয়। এর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে—

  • প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া
  • প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া
  • মুখ ও ত্বক শুষ্ক হয়ে যাওয়া
  • অতিরিক্ত ক্লান্তি
  • মাথা ঘোরা ও মাথাব্যথা

  • শরীরে পানির পরিমাণ কমে গেলে ত্বকের স্বাভাবিক স্থিতিস্থাপকতা কমে যায়। তাই হাতের ত্বক পরীক্ষা করে প্রাথমিক ধারণা পাওয়া যায়।

    যেভাবে পরীক্ষা করবেন—

    ১. হাতের উল্টো পাশের ত্বক দুই আঙুল দিয়ে কয়েক সেকেন্ড চিমটি দিয়ে ধরে রাখুন।

    ২. এরপর ত্বক ছেড়ে দিন।

    ৩. লক্ষ্য করুন, ত্বক কত দ্রুত আগের অবস্থায় ফিরে আসে।

    যদি ত্বক দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে যায়, তাহলে শরীরে পানির ঘাটতি নেই বলে ধারণা করা যায়। কিন্তু ত্বক আগের অবস্থায় ফিরতে সময় নিলে তা পানিশূন্যতার একটি সম্ভাব্য লক্ষণ হতে পারে।

    বয়স্কদের ক্ষেত্রে সতর্কতা

    বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের স্থিতিস্থাপকতা স্বাভাবিকভাবেই কমে যায়। তাই বয়স্কদের ক্ষেত্রে এই পরীক্ষা সবসময় নির্ভুল নাও হতে পারে। তাদের ত্বক আগের অবস্থায় ফিরতে কিছুটা বেশি সময় লাগতে পারে।

    বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ থাকতে তৃষ্ণা পাওয়ার অপেক্ষা না করে নিয়মিত পর্যাপ্ত পানি পান করার অভ্যাস গড়ে তোলা

    ঢাকার কণ্ঠ

    সম্পাদক: লিটন মাহমুদ
    প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
    নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

    কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত