ঢাকার কণ্ঠ
আপডেট : বুধবার, ১৫ জুলাই ২০২৬ । ১২:৪১ মিনিট

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের সঙ্গে 'টাল্টিবাল্টি' না করতে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

গত মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় এনসিপির এক পথসভায় তিনি এমনটাই মন্তব্য করেছেন। এর আগে শহরের কালিতলা হাট এলাকা থেকে দলটির একটি পদযাত্রা শুরু হয়ে সাতমাথায় গিয়ে শেষ হয় এবং পরে সেখানে পথসভাটি অনুষ্ঠিত হয়।

এসময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,  এইচএসসি পরীক্ষার্থীদের বলব, তোমরা ভয় পাবা না। শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, বুট দিয়ে লাথি মেরেছে, কলার চেপে ধরেছে। এই বাচ্চারা কাল ভার্সিটিতে যখন যাবে, তখন তারা বলবে বিএনপিকে আমরা চাই না। তখন আপনারা কী করবেন? এ জন্য আপনাদের বলতে চাই, এই শিক্ষার্থীদের সঙ্গে টাল্টিবাল্টি করেন না। একেবারে প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে

তিনি বলেন, আমাদের বলা হয় নাকি জুলাই ব্যবসায়ী। হ্যাঁ, আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব। তবু আমরা তোমাদের মতো টেন্ডারবাজ ব্যবসায়ী হব না। বক্তব্যের শেষ পর্যায়ে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী হিসেবে এ এম জেড শাহরিয়ার জুহিনের নাম ঘোষণা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এদিকে, এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম সতর্ক করে বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই সরকারের পরিণতিও পতিত ফ্যাসিস্ট সরকারের মতোই হবে।

বগুড়ার এই পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জ্বীম, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী, জেলা এনসিপির আহ্বায়ক এমএসএ মাহমুদ ও সদস্য সচিব সুলতান মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিষয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

শিক্ষার্থীদের সঙ্গে 'টাল্টিবাল্টি' না করতে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

গত মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় এনসিপির এক পথসভায় তিনি এমনটাই মন্তব্য করেছেন। এর আগে শহরের কালিতলা হাট এলাকা থেকে দলটির একটি পদযাত্রা শুরু হয়ে সাতমাথায় গিয়ে শেষ হয় এবং পরে সেখানে পথসভাটি অনুষ্ঠিত হয়।

এসময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,  এইচএসসি পরীক্ষার্থীদের বলব, তোমরা ভয় পাবা না। শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, বুট দিয়ে লাথি মেরেছে, কলার চেপে ধরেছে। এই বাচ্চারা কাল ভার্সিটিতে যখন যাবে, তখন তারা বলবে বিএনপিকে আমরা চাই না। তখন আপনারা কী করবেন? এ জন্য আপনাদের বলতে চাই, এই শিক্ষার্থীদের সঙ্গে টাল্টিবাল্টি করেন না। একেবারে প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে

তিনি বলেন, আমাদের বলা হয় নাকি জুলাই ব্যবসায়ী। হ্যাঁ, আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব। তবু আমরা তোমাদের মতো টেন্ডারবাজ ব্যবসায়ী হব না। বক্তব্যের শেষ পর্যায়ে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী হিসেবে এ এম জেড শাহরিয়ার জুহিনের নাম ঘোষণা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এদিকে, এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম সতর্ক করে বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই সরকারের পরিণতিও পতিত ফ্যাসিস্ট সরকারের মতোই হবে।

বগুড়ার এই পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জ্বীম, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী, জেলা এনসিপির আহ্বায়ক এমএসএ মাহমুদ ও সদস্য সচিব সুলতান মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত