ঢাকার কণ্ঠ

গোসল করতে নেমে নদীতে তলিয়ে গেল ৪ শিশু

গোসল করতে নেমে নদীতে তলিয়ে গেল ৪ শিশু

নরসিংদীর রায়পুরা উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার দুই মেয়ে জান্নাত ইসলাম (৯) ও আশেয়া (৯), এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে ৬–৭ জন শিক্ষার্থী গোসল করতে কাকন নদীতে যায়। এ সময় একজন শিশু পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে আরও কয়েকজন পানিতে ডুবে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পাঁচ শিশুকে উদ্ধার করেন।

উদ্ধার করা তিন শিশুকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপর দুই শিশুকে জীবিত উদ্ধার করা হলেও তাদের মধ্যে একজন পরে বাড়িতে নেওয়ার পর মারা যায়। এ ঘটনায় আরও একজন শিশু কিছু সময় নিখোঁজ ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : নরসিংদী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গোসল করতে নেমে নদীতে তলিয়ে গেল ৪ শিশু

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরা উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার দুই মেয়ে জান্নাত ইসলাম (৯) ও আশেয়া (৯), এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে ৬–৭ জন শিক্ষার্থী গোসল করতে কাকন নদীতে যায়। এ সময় একজন শিশু পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে আরও কয়েকজন পানিতে ডুবে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পাঁচ শিশুকে উদ্ধার করেন।

উদ্ধার করা তিন শিশুকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপর দুই শিশুকে জীবিত উদ্ধার করা হলেও তাদের মধ্যে একজন পরে বাড়িতে নেওয়ার পর মারা যায়। এ ঘটনায় আরও একজন শিশু কিছু সময় নিখোঁজ ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত