ঢাকার কণ্ঠ

টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত

টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার(১৬ জুলাই) জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। দিবসের কর্মসূচির মধ্যে ছিল- স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত, আলোচনা সভা ইত্যাদি। 

এদিন সকালে টাঙ্গাইল জেলা সদরের হ্যালিপ্যাড মাঠ সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের পর দোয়া ও মোনাজাত করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু প্রমুখ। 

জুলাই শহিদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি মৎস্য ও প্রাণি সম্পদ প্রতি মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ ও আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহিদ ও আহত পরিবারের পাশে সরকার রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, জুলাই আন্দোলনে শহিদদের চলমান বিচার কার্যক্রম সম্পন্ন করা আমাদের নৈতিক দায়িত্ব। গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছেন, সেই সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি আরো বলেন, সরকার জুলাই আন্দোলনে অংশ নেওয়া নিহত ও আহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত, পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং হত্যাকা-ের মামলাগুলোর দ্রুত চার্জশীট দাখিল এবং আহত ও শহিদ পরিবারের পাশে থেকে কার্যকর ভূমিকা রাখবে। 

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তা, জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যরা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয় : জুলাই শহিদ দিবস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত