দীর্ঘদিন নীরব থাকার পর ২৭ হাজার টাকার শাড়ি-সংক্রান্ত প্রতারণা মামলার বিষয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, একটি শাড়ির জন্য ১৪ বছরের ক্যারিয়ার ও সুনাম নষ্ট করার প্রশ্নই ওঠে না।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত আইকনিক অ্যাওয়ার্ড-এর সংবাদ সম্মেলনে তিশা বলেন, তিনি দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল এবং আদালতে হাজির হয়ে আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করবেন।
অভিনেত্রীর ভাষ্য, তিনি প্রায় ১২ থেকে ১৪ বছর ধরে মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত। ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ হওয়ার পরদিনই তার নামে আইনি নোটিশ আসে এবং কয়েক দিনের মধ্যেই মামলা করা হয়। তার দাবি, একজন শিল্পী সফল হলে তাকে নানা উপায়ে বিতর্কিত করার চেষ্টা করা হয়।
তিনি বলেন, “আমি অবশ্যই আদালতে যাব। এতদিন বিষয়টি নিয়ে কথা বলিনি, কারণ মামলা চলমান। দেশের আইনের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমি বিশ্বাস করি, সঠিক বিচার পাব। আমার আইনজীবী আছেন, আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করব।”
নিজের অবস্থান ব্যাখ্যা করে তিশা আরও বলেন, “১৪ বছর ধরে সুনামের সঙ্গে কাজ করছি। একটি অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ির জন্য আমি প্রতারণা করব—এটা কি বিশ্বাসযোগ্য?”
উল্লেখ্য, ২০২৫ সালের শেষদিকে একটি অনলাইনভিত্তিক ফ্যাশন পেজের প্রশাসক আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, প্রচারণার উদ্দেশ্যে ২৭ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর তিনি এর মূল্য পরিশোধ করেননি এবং চুক্তি অনুযায়ী প্রচারণামূলক কাজও সম্পন্ন করেননি। ওই মামলায় আগামী ১৩ আগস্ট তানজিন তিশাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে তানজিন তিশা তার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘সোলজার’ নিয়ে ব্যস্ত। সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। চলতি বছর ছবিটি মুক্তির কথা রয়েছে।
বিষয় : তানজিন তিশা

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন