বিশ্বকাপ ফুটবলের মহারণ আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মতো উচ্ছ্বসিত জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানও। তবে ফাইনালের ফল নিয়ে আগাম কোনো নিশ্চিত মন্তব্য করতে না চাইলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনাকেই কিছুটা এগিয়ে রাখছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাহিদ হাসান বলেন, দুই দলই দুর্দান্ত ছন্দে রয়েছে। তাই ম্যাচ শুরুর আগে নিশ্চিতভাবে কোনো দলকে এগিয়ে রাখা কঠিন। তবু অভিজ্ঞতা, দলগত সমন্বয় এবং বড় ম্যাচ খেলার মানসিকতায় আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকবে বলে তার বিশ্বাস। অভিনেতার ভাষায়, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত বোঝাপড়া এবং বড় ম্যাচ খেলার মানসিকতা কিছুটা বাড়তি সুবিধা দেবে।’ জাহিদ হাসানের মতে, ফাইনাল সব সময়ই ভিন্ন ধরনের ম্যাচ। আগের পারফরম্যান্স বা পরিসংখ্যান সেখানে খুব বেশি গুরুত্ব পায় না। একটি ছোট ভুল কিংবা একটি মুহূর্তের সিদ্ধান্তই পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।
বিষয় : বিশ্বকাপ ফুটবল জাহিদ হাসান

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফুটবলের মহারণ আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মতো উচ্ছ্বসিত জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানও। তবে ফাইনালের ফল নিয়ে আগাম কোনো নিশ্চিত মন্তব্য করতে না চাইলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনাকেই কিছুটা এগিয়ে রাখছেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাহিদ হাসান বলেন, দুই দলই দুর্দান্ত ছন্দে রয়েছে। তাই ম্যাচ শুরুর আগে নিশ্চিতভাবে কোনো দলকে এগিয়ে রাখা কঠিন। তবু অভিজ্ঞতা, দলগত সমন্বয় এবং বড় ম্যাচ খেলার মানসিকতায় আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকবে বলে তার বিশ্বাস।
অভিনেতার ভাষায়, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত বোঝাপড়া এবং বড় ম্যাচ খেলার মানসিকতা কিছুটা বাড়তি সুবিধা দেবে।’
জাহিদ হাসানের মতে, ফাইনাল সব সময়ই ভিন্ন ধরনের ম্যাচ। আগের পারফরম্যান্স বা পরিসংখ্যান সেখানে খুব বেশি গুরুত্ব পায় না। একটি ছোট ভুল কিংবা একটি মুহূর্তের সিদ্ধান্তই পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।

আপনার মতামত লিখুন