শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা মেজর (অব.) মোজাফফর হোসেনকে আগামী ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের শুনানিতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে মেজর (অব.) মোজাফফর সামরিক পুলিশের হেফাজতে রয়েছেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করে ২৩ জুলাই তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।
শুনানির সময় প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, শাইখ মাহদী ও মঈনুল করিমসহ রাষ্ট্রপক্ষের অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এর আগে, ২০ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, মেজর (অব.) মোজাফফরের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সম্পন্ন করা হবে। রাজধানীর পিলখানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোজাফফরের সহযোগীদের বিচারও সামরিক আদালতে হয়েছে। দীর্ঘদিন ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে আত্মগোপনে থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামি প্রায় ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি সামরিক কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে।
বিষয় : মোজাফফর জিয়াউর রহমান হত্যা

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন