ঢাকার কণ্ঠ

ফ্রান্সে ১৫ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ

শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার আইন পাস করেছে ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর মধ্যে এ ধরনের আইন প্রণয়নে ফ্রান্সই প্রথম।

দেশটির পার্লামেন্টে বিপুল সমর্থনে বিলটি পাস হয়। এখন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোর স্বাক্ষরের পর এটি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হবে।

আইন পাস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ম্যাঁখো আইনপ্রণেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকেই ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ থাকবে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, “আমাদের শিশু ও কিশোরদের মস্তিষ্ক বিক্রির জন্য নয়। তাদের আবেগও কোনো প্রযুক্তি প্ল্যাটফর্ম বা অ্যালগরিদমের প্রভাবে পরিচালিত হওয়ার জন্য নয়।”

ফরাসি সরকার জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই আইনটি কার্যকর করার প্রস্তুতি চলছে। তবে ব্যবহারকারীদের বয়স কীভাবে যাচাই করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এজন্য একটি নির্ভরযোগ্য বয়স যাচাই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া এর আগে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে এমন আইন কার্যকর করে। এছাড়া যুক্তরাজ্য আগামী বছর একই ধরনের বিধিনিষেধ চালুর ঘোষণা দিয়েছে। স্পেন, গ্রিস ও ডেনমার্কও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য ন্যূনতম বয়সসীমা নির্ধারণের উদ্যোগ নিয়েছে।

বিষয় : ফ্রান্স

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফ্রান্সে ১৫ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার আইন পাস করেছে ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর মধ্যে এ ধরনের আইন প্রণয়নে ফ্রান্সই প্রথম।

দেশটির পার্লামেন্টে বিপুল সমর্থনে বিলটি পাস হয়। এখন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোর স্বাক্ষরের পর এটি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হবে।

আইন পাস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ম্যাঁখো আইনপ্রণেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকেই ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ থাকবে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, “আমাদের শিশু ও কিশোরদের মস্তিষ্ক বিক্রির জন্য নয়। তাদের আবেগও কোনো প্রযুক্তি প্ল্যাটফর্ম বা অ্যালগরিদমের প্রভাবে পরিচালিত হওয়ার জন্য নয়।”

ফরাসি সরকার জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই আইনটি কার্যকর করার প্রস্তুতি চলছে। তবে ব্যবহারকারীদের বয়স কীভাবে যাচাই করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এজন্য একটি নির্ভরযোগ্য বয়স যাচাই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া এর আগে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে এমন আইন কার্যকর করে। এছাড়া যুক্তরাজ্য আগামী বছর একই ধরনের বিধিনিষেধ চালুর ঘোষণা দিয়েছে। স্পেন, গ্রিস ও ডেনমার্কও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য ন্যূনতম বয়সসীমা নির্ধারণের উদ্যোগ নিয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত