ঢাকার কণ্ঠ

শিক্ষার্থীদের আন্দোলনের পাশে টুইঙ্কেল খান্না

ভারতে নিট (NEET) পরীক্ষা ঘিরে চলমান বিতর্ক এবং শিক্ষার্থীদের বিক্ষোভের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের ঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিল্লি ও মুম্বাইয়ের বিক্ষোভের একাধিক ছবি শেয়ার করেন টুইঙ্কেল। পোস্টে থাকা একটি ছবিতে দেখা যায়, মডেল রিয়া আহির পুলিশের প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিতে প্রতিবাদ করছেন। আরেকটি ছবিতে লাঠিচার্জের সময় এক নারীকে অন্য বিক্ষোভকারীদের রক্ষা করতে মানবঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ছবিগুলোর ক্যাপশনে টুইঙ্কেল লেখেন, “আমি এমন একটি দেশের নাগরিক হতে পেরে গর্বিত, যেখানে তরুণরা এখনও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস রাখে। তবে দুঃখের বিষয়, তাদের সেই সাহস দেখাতে টিয়ার গ্যাস ও লাঠির আঘাত সহ্য করতে হচ্ছে।”

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলনের প্রতি এরই মধ্যে বলিউডের আরও কয়েকজন তারকা সংহতি জানিয়েছেন। অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ সরাসরি বিক্ষোভে অংশ নেন। এছাড়া সালমান খান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, ইমরান খান ও রাজকুমার রাও সামাজিক মাধ্যমে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।

বর্তমানে দিল্লির যন্তর মন্তরসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ পরীক্ষা ব্যবস্থার সংস্কার, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, মানসিক চাপে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

বিষয় : ভারতে নিট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলনের পাশে টুইঙ্কেল খান্না

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত