ঢাকার কণ্ঠ

লক্ষ্মীপুরের ইতিহাস-ঐতিহ্য নিয়ে আসছে ‘ইত্যাদি’র নতুন পর্ব

দেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার পা রেখেছে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। জেলার ঐতিহাসিক দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবিজড়িত শতবর্ষী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মাণ করা হয় এবারের পর্বের মঞ্চ।

শনিবার (২৫ জুলাই) আয়োজিত ধারণ অনুষ্ঠানকে ঘিরে লক্ষ্মীপুরজুড়ে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি দর্শকের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

এবারের পর্বে লক্ষ্মীপুরের কণ্ঠশিল্পী তানজিনা রুমা ও সাজিয়া সুলতানা পুতুলের পরিবেশনায় বিশেষ গান, জেলা পরিচিতিমূলক নৃত্যগীত, জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামানের অংশগ্রহণ এবং এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার থাকছে।

এছাড়া লক্ষ্মীপুরের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এক জেলের জীবনসংগ্রাম নিয়ে বিশেষ প্রতিবেদনও প্রচার করা হবে। এর পাশাপাশি থাকবে বিদেশি পর্ব, কাশেম টিভি, দর্শকদের চিঠিপত্র এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ।

হানিফ সংকেতের রচনা, উপস্থাপনা ও পরিচালনায় নির্মিত ‘ইত্যাদি’ প্রযোজনা করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি আগামী ৩১ জুলাই (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

বিষয় : লক্ষ্মীপুর ইত্যাদি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরের ইতিহাস-ঐতিহ্য নিয়ে আসছে ‘ইত্যাদি’র নতুন পর্ব

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

দেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার পা রেখেছে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। জেলার ঐতিহাসিক দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবিজড়িত শতবর্ষী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মাণ করা হয় এবারের পর্বের মঞ্চ।

শনিবার (২৫ জুলাই) আয়োজিত ধারণ অনুষ্ঠানকে ঘিরে লক্ষ্মীপুরজুড়ে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি দর্শকের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

এবারের পর্বে লক্ষ্মীপুরের কণ্ঠশিল্পী তানজিনা রুমা ও সাজিয়া সুলতানা পুতুলের পরিবেশনায় বিশেষ গান, জেলা পরিচিতিমূলক নৃত্যগীত, জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামানের অংশগ্রহণ এবং এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার থাকছে।

এছাড়া লক্ষ্মীপুরের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এক জেলের জীবনসংগ্রাম নিয়ে বিশেষ প্রতিবেদনও প্রচার করা হবে। এর পাশাপাশি থাকবে বিদেশি পর্ব, কাশেম টিভি, দর্শকদের চিঠিপত্র এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ।

হানিফ সংকেতের রচনা, উপস্থাপনা ও পরিচালনায় নির্মিত ‘ইত্যাদি’ প্রযোজনা করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি আগামী ৩১ জুলাই (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত