ঢাকার কণ্ঠ
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬। ০৫:৪৫ মিনিট

শাপলা চত্বর হত্যা মামলায় সোমবার প্রতিবেদন দাখিল

আগামী সোমবার (২৭ জুলাই) শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে এবং একইসঙ্গে মামলার বিচার কার্যক্রমও শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (২৫ জুলাই) তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এ মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

প্রসিকিউশন সূত্র জানায়, গত ১৪ মে ট্রাইব্যুনাল সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবুকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে ৭ মে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হয়। প্রসিকিউশনের দাবি, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের অভিযানের ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডা. দীপু মনির ভূমিকা এবং একাত্তর টেলিভিশনের মাধ্যমে প্রচারিত কিছু প্রতিবেদনের কারণে সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় ঢাকাসহ চারটি জেলায় মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহত হওয়ার তথ্য তদন্ত সংস্থা শনাক্ত করেছে।

বিষয় : শাপলা চত্বর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শাপলা চত্বর হত্যা মামলায় সোমবার প্রতিবেদন দাখিল

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

আগামী সোমবার (২৭ জুলাই) শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে এবং একইসঙ্গে মামলার বিচার কার্যক্রমও শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (২৫ জুলাই) তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এ মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

প্রসিকিউশন সূত্র জানায়, গত ১৪ মে ট্রাইব্যুনাল সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবুকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে ৭ মে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হয়। প্রসিকিউশনের দাবি, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের অভিযানের ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডা. দীপু মনির ভূমিকা এবং একাত্তর টেলিভিশনের মাধ্যমে প্রচারিত কিছু প্রতিবেদনের কারণে সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় ঢাকাসহ চারটি জেলায় মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহত হওয়ার তথ্য তদন্ত সংস্থা শনাক্ত করেছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত