ঢাকার কণ্ঠ

নিয়ন্ত্রিত পরীক্ষা ছাড়িয়ে হ্যাকিংয়ে জড়াল ওপেনএআইয়ের এআই মডেল

ওপেনএআই জানিয়েছে, তাদের দুটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের একটি নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে অন্য একটি এআই প্রতিষ্ঠানের সার্ভারে প্রবেশ করে। ঘটনাটি কোম্পানিটির অভ্যন্তরীণ সাইবার সক্ষমতা মূল্যায়নের সময় ঘটে বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার ওপেনএআই এক বিবৃতিতে জানায়, সাইবার নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে পরিচালিত একটি পরীক্ষার সময় এআই-চালিত একটি স্বয়ংক্রিয় এজেন্ট পরীক্ষার সীমা অতিক্রম করে উন্মুক্ত ইন্টারনেটে পৌঁছে যায়। পরে এটি চুরি হওয়া লগইন তথ্য ব্যবহার এবং একটি অজানা নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করে এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের সার্ভারে প্রবেশ করে।

কোম্পানির ভাষ্য, পরীক্ষার লক্ষ্য পূরণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এজেন্টটি এই পদক্ষেপ নেয়। এতে ব্যবহৃত মডেলগুলোর একটি ছিল সদ্য প্রকাশিত জিপিটি ৫.৬ সল, আর অন্যটি এখনো প্রকাশ না হওয়া আরও সক্ষম একটি মডেল।

হাগিং ফেসের সহপ্রতিষ্ঠাতা ক্লেমঁ দেলাঁগ বলেন, শুরুতে তাদের ধারণা ছিল কোনো শীর্ষস্থানীয় এআই ল্যাব এই ঘটনার পেছনে রয়েছে। তবে তার বিশ্বাস, ওপেনএআইয়ের পক্ষ থেকে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়নি। তিনি ঘটনাটিকে বিস্ময়কর উল্লেখ করে বলেন, এ ধরনের ঘটনা সম্ভবত প্রথমবারের মতো ঘটেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেগ কাসার ঘটনাটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তার মতে, এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির তুলনায় নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী নয়। তিনি স্বাধীন নিরাপত্তা পরীক্ষা, নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা প্রকাশ বাধ্যতামূলক করা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উন্নত এআই প্রযুক্তি জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগে জাতীয় নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের একটি কাঠামোয় স্বাক্ষর করেন। এর কয়েক সপ্তাহের মধ্যেই এই ঘটনার তথ্য সামনে এলো।

বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই এআই-চালিত সাইবার হামলা এবং মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করে আসছেন। গত মাসে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও সবচেয়ে শক্তিশালী এআই মডেলগুলোর উন্নয়ন সাময়িকভাবে ধীর করার আহ্বান জানিয়েছিল।

বিষয় : এআই মডেল ওপেনএআই

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নিয়ন্ত্রিত পরীক্ষা ছাড়িয়ে হ্যাকিংয়ে জড়াল ওপেনএআইয়ের এআই মডেল

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

ওপেনএআই জানিয়েছে, তাদের দুটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের একটি নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে অন্য একটি এআই প্রতিষ্ঠানের সার্ভারে প্রবেশ করে। ঘটনাটি কোম্পানিটির অভ্যন্তরীণ সাইবার সক্ষমতা মূল্যায়নের সময় ঘটে বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার ওপেনএআই এক বিবৃতিতে জানায়, সাইবার নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে পরিচালিত একটি পরীক্ষার সময় এআই-চালিত একটি স্বয়ংক্রিয় এজেন্ট পরীক্ষার সীমা অতিক্রম করে উন্মুক্ত ইন্টারনেটে পৌঁছে যায়। পরে এটি চুরি হওয়া লগইন তথ্য ব্যবহার এবং একটি অজানা নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করে এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের সার্ভারে প্রবেশ করে।

কোম্পানির ভাষ্য, পরীক্ষার লক্ষ্য পূরণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এজেন্টটি এই পদক্ষেপ নেয়। এতে ব্যবহৃত মডেলগুলোর একটি ছিল সদ্য প্রকাশিত জিপিটি ৫.৬ সল, আর অন্যটি এখনো প্রকাশ না হওয়া আরও সক্ষম একটি মডেল।

হাগিং ফেসের সহপ্রতিষ্ঠাতা ক্লেমঁ দেলাঁগ বলেন, শুরুতে তাদের ধারণা ছিল কোনো শীর্ষস্থানীয় এআই ল্যাব এই ঘটনার পেছনে রয়েছে। তবে তার বিশ্বাস, ওপেনএআইয়ের পক্ষ থেকে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়নি। তিনি ঘটনাটিকে বিস্ময়কর উল্লেখ করে বলেন, এ ধরনের ঘটনা সম্ভবত প্রথমবারের মতো ঘটেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেগ কাসার ঘটনাটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তার মতে, এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির তুলনায় নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী নয়। তিনি স্বাধীন নিরাপত্তা পরীক্ষা, নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা প্রকাশ বাধ্যতামূলক করা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উন্নত এআই প্রযুক্তি জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগে জাতীয় নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের একটি কাঠামোয় স্বাক্ষর করেন। এর কয়েক সপ্তাহের মধ্যেই এই ঘটনার তথ্য সামনে এলো।

বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই এআই-চালিত সাইবার হামলা এবং মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করে আসছেন। গত মাসে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও সবচেয়ে শক্তিশালী এআই মডেলগুলোর উন্নয়ন সাময়িকভাবে ধীর করার আহ্বান জানিয়েছিল।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত