ঢাকার কণ্ঠ

ক্যানসারে না ফেরার দেশে ‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ দিন আগে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতাল থেকে তাকে ভিওয়ান্ডির একটি বিশেষায়িত ক্যানসার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছেলে বিক্রমাদিত্যকে রেখে গেছেন।

প্রদীপ রাওয়াতের মৃত্যুর খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন বলিউড অভিনেতা যশপাল শর্মাসহ অনেক সহকর্মী ও ভক্ত।

তিন দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে তিনি হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ব্লকবাস্টার ‘গজনি’-তে ভয়ংকর খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনয়ের সাফল্যের কারণে ২০০৮ সালে আমির খান অভিনীত হিন্দি রিমেকেও একই চরিত্রে অভিনয়ের সুযোগ পান।

এর আগে ২০০১ সালের আলোচিত চলচ্চিত্র ‘লাগান’-এও আমির খানের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন তিনি।

চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও ছিল তার উজ্জ্বল উপস্থিতি। বি.আর. চোপড়ার কালজয়ী ধারাবাহিক ‘মহাভারত’-এ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। ১৯৮৫ সালে ‘মেরি জং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হলেও ‘মহাভারত’-এর চরিত্রই তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয়।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘স্ট্যালিন’, ‘সায়’, ‘১: নেনোক্কাডিন’, ‘লৌক্যাম’, ‘নেনু সাইলাজা’, ‘সাররাইনোডু’, ‘নেনে রাজু নেনে মন্ত্রী’, ‘মার্কেট রাজা এমবিবিএস’ এবং ‘মিস ম্যাচ’।

বিষয় : প্রদীপ রাওয়াত না ফেরার দেশে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ক্যানসারে না ফেরার দেশে ‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ দিন আগে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতাল থেকে তাকে ভিওয়ান্ডির একটি বিশেষায়িত ক্যানসার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছেলে বিক্রমাদিত্যকে রেখে গেছেন।

প্রদীপ রাওয়াতের মৃত্যুর খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন বলিউড অভিনেতা যশপাল শর্মাসহ অনেক সহকর্মী ও ভক্ত।

তিন দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে তিনি হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ব্লকবাস্টার ‘গজনি’-তে ভয়ংকর খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনয়ের সাফল্যের কারণে ২০০৮ সালে আমির খান অভিনীত হিন্দি রিমেকেও একই চরিত্রে অভিনয়ের সুযোগ পান।

এর আগে ২০০১ সালের আলোচিত চলচ্চিত্র ‘লাগান’-এও আমির খানের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন তিনি।

চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও ছিল তার উজ্জ্বল উপস্থিতি। বি.আর. চোপড়ার কালজয়ী ধারাবাহিক ‘মহাভারত’-এ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। ১৯৮৫ সালে ‘মেরি জং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হলেও ‘মহাভারত’-এর চরিত্রই তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয়।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘স্ট্যালিন’, ‘সায়’, ‘১: নেনোক্কাডিন’, ‘লৌক্যাম’, ‘নেনু সাইলাজা’, ‘সাররাইনোডু’, ‘নেনে রাজু নেনে মন্ত্রী’, ‘মার্কেট রাজা এমবিবিএস’ এবং ‘মিস ম্যাচ’।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত