ঢাকার কণ্ঠ
আপডেট : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ । ০৩:১৩ মিনিট

কেরানীগঞ্জের সাবেক ওসিসহ বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার, পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাবেক ওসি মো. সাইফুল আলম সম্প্রতি সাভার মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। যোগদানের পর থেকেই একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অপপ্রচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

শুধু সাভার মডেল থানার ওসি সাইফুল আলমই নন, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের আইজিপি, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অযৌক্তিক ও মনগড়া’ অপপ্রচার চালানো হচ্ছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও কর্মকর্তাদের মনোবল দুর্বল করার এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে যে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ প্রধান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অতীত সরকারের সহযোগী হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করছেন।

যাচাই-বাছাইহীন, কাল্পনিক ও মনগড়া তথ্য প্রকাশ করে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে কোনো পুলিশ কর্মকর্তার নতুন পদায়নের পরপরই তাকে লক্ষ্য করে এ ধরনের অপপ্রচার আশঙ্কাজনকভাবে বেড়ে যায়।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, কোনো পুলিশ সদস্য অতীতে গুম, খুন, দমন-পীড়ন বা নির্যাতনের মতো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে কেবল বিগত সরকারের আমলে চাকরি করার অজুহাতে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংগঠনটি বলছে, দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি নষ্ট ,বাহিনীর মনোবল দূর্বল করে বিশৃংখলা তৈরীসহ আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে কুচক্রী মহলের অপচেষ্টা হিসাবে এসব মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে।

বিবৃতিতে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, পুলিশ বাহিনীকে অকার্যকর এবং মনোবল দুর্বল করার উদ্দেশ্যে মানহানিকর প্রচারণা ও মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে।

একই সঙ্গে পুলিশের পেশাদারিত্ব রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

পুলিশ এসোসিয়েশনের বিবৃতির সাথে পুলিশ হেডকোয়ার্টার ও ডিএমপি হেডকোয়ার্টার একাত্বতা প্রকাশ করেন।

বিষয় : ওসি সাইফুল আলম ওসি সাইফুল আলম অপপ্রচার পুলিশ অ্যাসোসিয়েশন সাভারের নতুন ওসি কেরানীগঞ্জের সাবেক ওসি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জের সাবেক ওসিসহ বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার, পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাবেক ওসি মো. সাইফুল আলম সম্প্রতি সাভার মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। যোগদানের পর থেকেই একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অপপ্রচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

শুধু সাভার মডেল থানার ওসি সাইফুল আলমই নন, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের আইজিপি, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অযৌক্তিক ও মনগড়া’ অপপ্রচার চালানো হচ্ছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও কর্মকর্তাদের মনোবল দুর্বল করার এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে যে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ প্রধান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অতীত সরকারের সহযোগী হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করছেন।

যাচাই-বাছাইহীন, কাল্পনিক ও মনগড়া তথ্য প্রকাশ করে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে কোনো পুলিশ কর্মকর্তার নতুন পদায়নের পরপরই তাকে লক্ষ্য করে এ ধরনের অপপ্রচার আশঙ্কাজনকভাবে বেড়ে যায়।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, কোনো পুলিশ সদস্য অতীতে গুম, খুন, দমন-পীড়ন বা নির্যাতনের মতো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে কেবল বিগত সরকারের আমলে চাকরি করার অজুহাতে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংগঠনটি বলছে, দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি নষ্ট ,বাহিনীর মনোবল দূর্বল করে বিশৃংখলা তৈরীসহ আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে কুচক্রী মহলের অপচেষ্টা হিসাবে এসব মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে।

বিবৃতিতে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, পুলিশ বাহিনীকে অকার্যকর এবং মনোবল দুর্বল করার উদ্দেশ্যে মানহানিকর প্রচারণা ও মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে।

একই সঙ্গে পুলিশের পেশাদারিত্ব রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

পুলিশ এসোসিয়েশনের বিবৃতির সাথে পুলিশ হেডকোয়ার্টার ও ডিএমপি হেডকোয়ার্টার একাত্বতা প্রকাশ করেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত