ঢাকার কণ্ঠ

দক্ষিণ সুরমায় এক বাড়িতে হামলা ও ভাংচুর

দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের লামা হাজরাই গ্রামের মরহুম মিয়াধন আলির বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে আলফু মিয়া এবং মিসবাহুর রহমান সন্ত্রাসী গ্রুপ। এর আগে আওয়ামীলীগের সময় আলফু মিয়া ও মিসবাহুর রহমান চিহ্নিত চাঁদাবাজ ও ভয়ঙ্কর সন্ত্রাসী গ্রুপ লিড দিয়েছিলেন।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ৬-৭ জনের একটি সন্ত্রাসী গ্রুপ বাড়িতে হামলা করে বলে প্রতিবেশিরা জানায়।

প্রতিবেশী সূত্রে জানা যায়, মঙ্গলবার  বিকেলে ৬/৭ জনের একটি সন্ত্রাসী গ্রুপ হাতে লাঠি নিয়ে মরহুম মিয়াধন আলির বাড়ির দিকে এগুতে থাকে। তারা ২৫ লক্ষ টাকা দিতে চিৎকার করে বলে শুনতে পান প্রতিবেশীরা। পরে বাড়িতে কোনো সাড়া না পেয়ে তারা জানালার কাচ ভাঙতে শুরু করে এবং এক পর্যায়ে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে থাকা একজন বৃদ্ধা মহিলা রুপেজা বেগম এগিয়ে আসলে তার সাথে চিৎকার করে তার ছেলের পরিবার কোথায় জানতে চায়। এমসয় সন্ত্রাসী গ্রুপ বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে তছনছ করে দেয়। এসময় কিছু লোক বাড়ির ভেতরের ব্যাপক ভাঙচুর করেছে বলে জানা যায়। 

এ ঘটনায় সিলেট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসরাফুজ্জামান বলেন, “এ রকম একটি ঘটনা আমরা শুনেছি তবে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য আমাদের কাছে আসেনি। আমরা ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ সুরমায় এক বাড়িতে হামলা ও ভাংচুর

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের লামা হাজরাই গ্রামের মরহুম মিয়াধন আলির বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে আলফু মিয়া এবং মিসবাহুর রহমান সন্ত্রাসী গ্রুপ। এর আগে আওয়ামীলীগের সময় আলফু মিয়া ও মিসবাহুর রহমান চিহ্নিত চাঁদাবাজ ও ভয়ঙ্কর সন্ত্রাসী গ্রুপ লিড দিয়েছিলেন।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ৬-৭ জনের একটি সন্ত্রাসী গ্রুপ বাড়িতে হামলা করে বলে প্রতিবেশিরা জানায়।

প্রতিবেশী সূত্রে জানা যায়, মঙ্গলবার  বিকেলে ৬/৭ জনের একটি সন্ত্রাসী গ্রুপ হাতে লাঠি নিয়ে মরহুম মিয়াধন আলির বাড়ির দিকে এগুতে থাকে। তারা ২৫ লক্ষ টাকা দিতে চিৎকার করে বলে শুনতে পান প্রতিবেশীরা। পরে বাড়িতে কোনো সাড়া না পেয়ে তারা জানালার কাচ ভাঙতে শুরু করে এবং এক পর্যায়ে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে থাকা একজন বৃদ্ধা মহিলা রুপেজা বেগম এগিয়ে আসলে তার সাথে চিৎকার করে তার ছেলের পরিবার কোথায় জানতে চায়। এমসয় সন্ত্রাসী গ্রুপ বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে তছনছ করে দেয়। এসময় কিছু লোক বাড়ির ভেতরের ব্যাপক ভাঙচুর করেছে বলে জানা যায়। 

এ ঘটনায় সিলেট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসরাফুজ্জামান বলেন, “এ রকম একটি ঘটনা আমরা শুনেছি তবে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য আমাদের কাছে আসেনি। আমরা ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত