বগুড়ার ঢাকা-বগুড়া মহাসড়কে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পণ্যবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া নগরীর ছিলিমপুর এলাকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনের উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের তাপস সরকার ও তার ছেলে তীব্র সরকার। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে গো-খাদ্যবাহী একটি ট্রাক জয়পুরহাটের হিলি স্থলবন্দরের দিকে যাচ্ছিল। শজিমেক হাসপাতালের সামনে উড়ালসেতুতে পৌঁছালে ট্রাকটির একটি পেছনের চাকা ফেটে যায়। পরে চালকসহ কয়েকজন সড়কে দাঁড়িয়ে চাকা মেরামতের কাজ করছিলেন।
এ সময় একই দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মেরামতের কাজে থাকা তাপস সরকার ও তার ছেলে তীব্র সরকার ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শাহজাহান সিরাজ দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনজুর মোর্শেদ জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয় : বগুড়া ট্রাকের সংঘর্ষ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন