রাজধানীর সড়কে যানজটে আটকে আদালতে সময়মতো পৌঁছাতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। ফলে মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় তার সাক্ষ্য গ্রহণ ও জেরা পিছিয়ে গেছে। আগামী ৩০ নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। রোববার (৯ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়ার আদালত নতুন এ তারিখ ঘোষণা করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন পরীমনিকে জেরা করার জন্য সময় নির্ধারিত ছিল। আদালতে উপস্থিত হওয়ার উদ্দেশ্যে সকালে বাসা থেকে রওনা হলেও পথে তীব্র যানজটে আটকে পড়েন তিনি। একাধিক আদালতে সময়ের আবেদন করা হলেও শেষ পর্যন্ত আদালতে পৌঁছাতে পারেননি পরীমনি। পরে আদালত আগামী ৩০ নভেম্বর জেরার জন্য নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে ২০২৫ সালের ২৬ মে মামলায় সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হয়েছিলেন পরীমনি। তবে সেদিন অসুস্থ হয়ে পড়ায় তার জেরা করা সম্ভব হয়নি। ২০২২ সালের ১৮ মে মামলার তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই বছরের ২৯ নভেম্বর পরীমনির সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার আসামিরা হলেন- নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলায় ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ওই দিনই রাজধানীর উত্তরার একটি বাসা থেকে নাসির উদ্দিনসহ পাঁচজনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ওই বাসা থেকে মদ, বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়।
বিষয় : পরীমনি

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন