ঢাকার কণ্ঠ

২০ বছর পূর্তিতে নতুন রূপে আসতে পারে আইফোন

আইফোনের ২০তম বার্ষিকী উপলক্ষে অ্যাপল বড় কোনো চমক আনছে না—এমন গুঞ্জন নাকচ করেছেন ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গুরম্যান। তার দাবি, ২০২৭ সালের আইফোন প্রো মডেলের জন্য বিশেষ কাঁচ-প্রধান একটি নতুন ডিজাইন নিয়ে কাজ করছে অ্যাপল।

সম্প্রতি জেফরিসের বিশ্লেষক এডিসন লি দাবি করেছিলেন, সম্পূর্ণ কাঁচের তৈরি আইফোন আনার পরিকল্পনা বাতিল করেছে অ্যাপল। তবে গুরম্যান জানিয়েছেন, পুরো পরিকল্পনা বাতিল হয়নি; বরং বাস্তবসম্মত একটি কাঁচ-ভিত্তিক নকশা নিয়েই এগোচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আইফোন প্রো মডেলের সামনে ও পেছনে কাঁচের আবরণ থাকবে, যা পাশের প্রান্ত পর্যন্ত বিস্তৃত হবে। দুটি কাঁচের অংশের মাঝখানে থাকবে একটি সরু ধাতব ব্যান্ড, যা বর্তমান আইফোনের নকশা থেকে একেবারেই ভিন্ন ও আরও প্রিমিয়াম লুক দেবে।

অ্যাপলের অভ্যন্তরীণ সূত্রের তথ্য অনুযায়ী, এই দুটি ডিভাইসের সাংকেতিক নাম V73 এবং V74

মার্ক গুরম্যান আরও বলেন, সম্পূর্ণ কাঁচের আইফোন তৈরির উচ্চাকাঙ্ক্ষী ধারণাটি ডিজাইনের প্রাথমিক পর্যায়েই বাদ দেওয়া হয়েছিল। তবে বর্তমানে যে কাঁচ-প্রধান নকশার ওপর কাজ চলছে, সেটি এখনো অ্যাপলের পরিকল্পনায় রয়েছে।

২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আসে। সেই হিসেবে ২০২৭ সালে পূর্ণ হবে আইফোনের ২০ বছর। এই বিশেষ মাইলফলককে সামনে রেখে ডিভাইসটির সবচেয়ে বড় ভিজ্যুয়াল পরিবর্তন আনার জোর গুঞ্জন চলছে।

তবে ২০২৭ সালের আইফোনের নতুন ডিজাইন বা পরিকল্পনা নিয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

২০ বছর পূর্তিতে নতুন রূপে আসতে পারে আইফোন

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

আইফোনের ২০তম বার্ষিকী উপলক্ষে অ্যাপল বড় কোনো চমক আনছে না—এমন গুঞ্জন নাকচ করেছেন ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গুরম্যান। তার দাবি, ২০২৭ সালের আইফোন প্রো মডেলের জন্য বিশেষ কাঁচ-প্রধান একটি নতুন ডিজাইন নিয়ে কাজ করছে অ্যাপল।

সম্প্রতি জেফরিসের বিশ্লেষক এডিসন লি দাবি করেছিলেন, সম্পূর্ণ কাঁচের তৈরি আইফোন আনার পরিকল্পনা বাতিল করেছে অ্যাপল। তবে গুরম্যান জানিয়েছেন, পুরো পরিকল্পনা বাতিল হয়নি; বরং বাস্তবসম্মত একটি কাঁচ-ভিত্তিক নকশা নিয়েই এগোচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আইফোন প্রো মডেলের সামনে ও পেছনে কাঁচের আবরণ থাকবে, যা পাশের প্রান্ত পর্যন্ত বিস্তৃত হবে। দুটি কাঁচের অংশের মাঝখানে থাকবে একটি সরু ধাতব ব্যান্ড, যা বর্তমান আইফোনের নকশা থেকে একেবারেই ভিন্ন ও আরও প্রিমিয়াম লুক দেবে।

অ্যাপলের অভ্যন্তরীণ সূত্রের তথ্য অনুযায়ী, এই দুটি ডিভাইসের সাংকেতিক নাম V73 এবং V74

মার্ক গুরম্যান আরও বলেন, সম্পূর্ণ কাঁচের আইফোন তৈরির উচ্চাকাঙ্ক্ষী ধারণাটি ডিজাইনের প্রাথমিক পর্যায়েই বাদ দেওয়া হয়েছিল। তবে বর্তমানে যে কাঁচ-প্রধান নকশার ওপর কাজ চলছে, সেটি এখনো অ্যাপলের পরিকল্পনায় রয়েছে।

২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আসে। সেই হিসেবে ২০২৭ সালে পূর্ণ হবে আইফোনের ২০ বছর। এই বিশেষ মাইলফলককে সামনে রেখে ডিভাইসটির সবচেয়ে বড় ভিজ্যুয়াল পরিবর্তন আনার জোর গুঞ্জন চলছে।

তবে ২০২৭ সালের আইফোনের নতুন ডিজাইন বা পরিকল্পনা নিয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত