ঢাকার কণ্ঠ

শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

ছবি: ঢাকার কণ্ঠ

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন৷ 

তানজিন তিশার পক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানী, নিহার হোসেন ফারুক এতথ্য নিশ্চিত করেন। 

এদিন সকাক ১০ টা ৫০ মিনিটে আদালতে আসেন তানজিন তিশা। সিড়ি বেয়ে হেটে ৫ তলায় আদালতে উঠেন তিনি। ১১ টা ২২ মিনিটে এজলাসে আসেন বিচারক। এসময় আসামি ও বাদী পক্ষের বক্তব্য শুনেন বিচারক। উভয় পক্ষ শুনানিতে উচ্চস্বরে কথা বলতে থাকেন। শুনানি শেষে আদালত তানজিন তিশাকে জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে, গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হতে নির্দেশ দেয় আদালত। 

মামলার অভিযোগে বলা হয়, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। তবে পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এ ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করেন।

মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সম্প্রতি ডিবির জমা দেওয়া এই প্রতিবেদন আদালত আমলে নিয়ে সমন জারি করে তানজিন তিশাকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।

বিষয় : তানজিল তিশা তানজিল তিশার জামিন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন৷ 

তানজিন তিশার পক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানী, নিহার হোসেন ফারুক এতথ্য নিশ্চিত করেন। 

এদিন সকাক ১০ টা ৫০ মিনিটে আদালতে আসেন তানজিন তিশা। সিড়ি বেয়ে হেটে ৫ তলায় আদালতে উঠেন তিনি। ১১ টা ২২ মিনিটে এজলাসে আসেন বিচারক। এসময় আসামি ও বাদী পক্ষের বক্তব্য শুনেন বিচারক। উভয় পক্ষ শুনানিতে উচ্চস্বরে কথা বলতে থাকেন। শুনানি শেষে আদালত তানজিন তিশাকে জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে, গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হতে নির্দেশ দেয় আদালত। 

মামলার অভিযোগে বলা হয়, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। তবে পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এ ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করেন।

মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সম্প্রতি ডিবির জমা দেওয়া এই প্রতিবেদন আদালত আমলে নিয়ে সমন জারি করে তানজিন তিশাকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত