ঢাকার কণ্ঠ

আদালতে ক্ষোভ ঝাড়লেন তানজিন তিশা

আদালতে ক্ষোভ ঝাড়লেন তানজিন তিশা

শাড়ি আত্মসাতের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে নিজের বিরুদ্ধে করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন তিশা। মামলার বাদী একজন নারী হয়েও তার স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাকে হয়রানি করেছেন বলে দাবি করেন এই অভিনেত্রী।

তিশা বলেন, ‘যিনি আমার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন, তিনি একজন নারী। তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে এবং আমাকে অনেক ধরনের হুমকিও দিয়েছেন। এসবের অনেক বিষয় আমার কাছে আছে, যা সময়মতো প্রকাশ্যে আনব।’

মাত্র একটি শাড়িকে কেন্দ্র করে এমন আইনি জটিলতায় পড়ায় ক্ষোভ প্রকাশ করে তিশা বলেন, ‘একটি ২৭ হাজার টাকা মূল্যের শাড়ির জন্য বলা হচ্ছে, আমি নাকি আত্মসাত করেছি! আমার দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ার। এটি কোনোভাবেই কাম্য নয় যে, আমাকে মাত্র একটি শাড়ির জন্য আদালতে আসতে হবে। আমি যেন সঠিক ও ন্যায়বিচার পাই, এটাই আমার একমাত্র কামনা।’

অভিযোগকারীর উদ্দেশে তিশা আরও বলেন, তিনিও একজন নারী এবং তারও পরিবার ও সন্তান রয়েছে। একজন নারী হয়ে আরেকজন নারীকে এভাবে হয়রানি করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

মামলার অভিযোগে জানা যায়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। অভিযোগকারী পক্ষের দাবি, শাড়িটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের আশ্বাস দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু পরবর্তী সময়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় শাড়ির মূল্য পরিশোধ না করা এবং প্রতিশ্রুতি অনুযায়ী প্রচারণা না চালানোর অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করা হয়।

বৃহস্পতিবার ওই মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিশা। শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।

বিষয় : তানজিন তিশা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আদালতে ক্ষোভ ঝাড়লেন তানজিন তিশা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত