ঢাকার কণ্ঠ

দুই মামলায় জামিন, কারামুক্ত হচ্ছেন টিকটকার প্রিন্স মামুন

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন এবার স্বস্তি পেলেন আইনি লড়াইয়ে। যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর এবং লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন তিনি।

রবিবার (১৬ অগাস্ট) দুপুরে ঢাকার পৃথক দুটি আদালত থেকে শুনানি শেষে এ জামিনের আদেশ দেওয়া হয়। মামুনের আইনজীবী পলাশ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মামুনের আর কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাঁধা নেই। 

আইনজীবী সূত্রে জানা গেছে, স্ত্রীকে মারধরের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি ১ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত প্রিন্স মামুনের জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে, ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে ভাটারা থানায় করা মামলায়ও তার জামিন আবেদন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম ২৬ নম্বর আদালতের বিচারক।

এর আগে, স্ত্রীর দায়ের করা কোটি টাকা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের মামলায় গত ২৪ জুলাই প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

অপর দিকে ২৩ জুলাই গভীর রাতে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালানোর অভিযোগে ভাটারা থানায় দ্বিতীয় মামলাটি দায়ের করেন তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা। পরবর্তীতে ২৫ জুলাই তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার এসআই ইয়াউর রহমান তাকে আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানালে আদালত ২৯ জুলাই আসামির উপস্থিতিতে তাকে ফের গ্রেপ্তার  দেখানোর নির্দেশ দেন।

বিষয় : টিকটকার প্রিন্স মামুন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দুই মামলায় জামিন, কারামুক্ত হচ্ছেন টিকটকার প্রিন্স মামুন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন এবার স্বস্তি পেলেন আইনি লড়াইয়ে। যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর এবং লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন তিনি।

রবিবার (১৬ অগাস্ট) দুপুরে ঢাকার পৃথক দুটি আদালত থেকে শুনানি শেষে এ জামিনের আদেশ দেওয়া হয়। মামুনের আইনজীবী পলাশ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মামুনের আর কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাঁধা নেই। 

আইনজীবী সূত্রে জানা গেছে, স্ত্রীকে মারধরের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি ১ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত প্রিন্স মামুনের জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে, ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে ভাটারা থানায় করা মামলায়ও তার জামিন আবেদন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম ২৬ নম্বর আদালতের বিচারক।

এর আগে, স্ত্রীর দায়ের করা কোটি টাকা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের মামলায় গত ২৪ জুলাই প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

অপর দিকে ২৩ জুলাই গভীর রাতে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালানোর অভিযোগে ভাটারা থানায় দ্বিতীয় মামলাটি দায়ের করেন তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা। পরবর্তীতে ২৫ জুলাই তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার এসআই ইয়াউর রহমান তাকে আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানালে আদালত ২৯ জুলাই আসামির উপস্থিতিতে তাকে ফের গ্রেপ্তার  দেখানোর নির্দেশ দেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত