ঢাকার কণ্ঠ
আপডেট : সোমবার, ১৭ আগস্ট ২০২৬ । ১২:৫০ মিনিট

উসকানিমূলক বক্তব্যের মামলা: সাংবাদিক শ্যামল দত্তসহ তিনকে ২৪ আগস্ট হাজিরের নির্দেশ

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনের সময় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আগামী ২৪ আগস্ট ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের একক বেঞ্চ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।শুনানিতে প্রসিকিউটর জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত টকশো ও অন্যান্য অনুষ্ঠানে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে এই তিন সাংবাদিকের সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছে তদন্ত সংস্থা। তাদের ট্রাইব্যুনালে হাজির করতে প্রসিকিউশনের পক্ষ থেকে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়।

শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করেন এবং তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে আগামী ২৪ আগস্ট তাদের হাজিরের নির্দেশ দেন।

বিষয় : সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

উসকানিমূলক বক্তব্যের মামলা: সাংবাদিক শ্যামল দত্তসহ তিনকে ২৪ আগস্ট হাজিরের নির্দেশ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

জুলাই-আগস্ট আন্দোলনের সময় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আগামী ২৪ আগস্ট ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের একক বেঞ্চ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।শুনানিতে প্রসিকিউটর জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত টকশো ও অন্যান্য অনুষ্ঠানে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে এই তিন সাংবাদিকের সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছে তদন্ত সংস্থা। তাদের ট্রাইব্যুনালে হাজির করতে প্রসিকিউশনের পক্ষ থেকে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়।

শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করেন এবং তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে আগামী ২৪ আগস্ট তাদের হাজিরের নির্দেশ দেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত