ঢাকার কণ্ঠ
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট ২০২৬। ০৩:৪৬ মিনিট

দায়িত্ব পেয়েই স্মৃতিসৌধে ছুটলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

নতুন দায়িত্ব গ্রহণের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সরকারের চার নতুন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

শনিবার (২২ আগস্ট) দুপুরে তারা স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

দুপুর সোয়া ১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। একই সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনও সেখানে যান।

পরে দুপুর ১টা ৫২ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এরপর নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথের পর তাদের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়।

নতুন চার মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিব রহমান পার্থ। আর নতুন দুই প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রণালয় বণ্টনের পর আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করার পর সাধারণ দর্শনার্থীদের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হবে।

বিষয় : প্রতিমন্ত্রী মন্ত্রী স্মৃতিসৌধে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দায়িত্ব পেয়েই স্মৃতিসৌধে ছুটলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

নতুন দায়িত্ব গ্রহণের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সরকারের চার নতুন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

শনিবার (২২ আগস্ট) দুপুরে তারা স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

দুপুর সোয়া ১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। একই সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনও সেখানে যান।

পরে দুপুর ১টা ৫২ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এরপর নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথের পর তাদের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়।

নতুন চার মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিব রহমান পার্থ। আর নতুন দুই প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রণালয় বণ্টনের পর আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করার পর সাধারণ দর্শনার্থীদের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত