ঢাকার কণ্ঠ

নেপালের ভয়াবহ বন্যার কবল থেকে বাঁচলেন অভিনেত্রী মানসী পারেখ

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতের অভিনেত্রী মানসী পারেখ। বর্তমানে তিনি সদগুরুর সঙ্গে কৈলাস মানস সরোবর যাত্রায় চীনে অবস্থান করছেন। তবে যে গিরং বন্দরে যাওয়ার কথা ছিল তার, সেখানে পৌঁছানোর আগেই ভয়াবহ হড়পা বান আঘাত হানে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গিরং বন্দরে যাওয়ার কথা ছিল মানসীর। কিন্তু বুধবার আকস্মিক বন্যায় ওই এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পানির প্রবল স্রোতে গিরং বন্দর ও আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা দেয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার ছবি ও ভিডিও শেয়ার করেন মানসী। কয়েক দিন আগেই তিনি যে জায়গায় উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন, সেটিই পরে পানির নিচে চলে যাওয়ার দৃশ্য দেখে নিজের বিস্ময় ও শোকের কথা জানান।

মানসী জানান, ঈশ্বরের কৃপায় তিনি ও তার সঙ্গে থাকা অন্যরা চীনে নিরাপদে আছেন। তবে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

কৈলাস মানস সরোবর যাত্রায় থাকা একটি দলের কয়েকজন তীর্থযাত্রী বন্যার মধ্যে নিখোঁজ হওয়ার খবরও এসেছে। গিরং এলাকার ইমিগ্রেশন কেন্দ্রের কাছে বন্যার পানি প্রবেশের পর উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। তবে মানসী নিজে ওই নিখোঁজ দলের অংশ ছিলেন এমন তথ্য নিশ্চিত নয়।

এদিকে মানসী জানিয়েছেন, ইশা ফাউন্ডেশন তাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে বন্যায় আটকে পড়া মানুষদের সন্ধান ও সহায়তার জন্যও প্রতিষ্ঠানটি কাজ করছে বলে জানান তিনি।

বন্যার ভয়াবহতায় আবেগপ্রবণ হয়ে মানসী বলেন, জীবন কতটা অনিশ্চিত, এই ঘটনা তা আবারও মনে করিয়ে দিয়েছে। দুর্গতদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়ে সবার সুস্থতা ও নিরাপত্তা কামনা করেছেন অভিনেত্রী। 

বিষয় : অভিনেত্রী মানসী পারেখ নেপালের ভয়াবহ বন্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নেপালের ভয়াবহ বন্যার কবল থেকে বাঁচলেন অভিনেত্রী মানসী পারেখ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতের অভিনেত্রী মানসী পারেখ। বর্তমানে তিনি সদগুরুর সঙ্গে কৈলাস মানস সরোবর যাত্রায় চীনে অবস্থান করছেন। তবে যে গিরং বন্দরে যাওয়ার কথা ছিল তার, সেখানে পৌঁছানোর আগেই ভয়াবহ হড়পা বান আঘাত হানে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গিরং বন্দরে যাওয়ার কথা ছিল মানসীর। কিন্তু বুধবার আকস্মিক বন্যায় ওই এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পানির প্রবল স্রোতে গিরং বন্দর ও আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা দেয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার ছবি ও ভিডিও শেয়ার করেন মানসী। কয়েক দিন আগেই তিনি যে জায়গায় উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন, সেটিই পরে পানির নিচে চলে যাওয়ার দৃশ্য দেখে নিজের বিস্ময় ও শোকের কথা জানান।

মানসী জানান, ঈশ্বরের কৃপায় তিনি ও তার সঙ্গে থাকা অন্যরা চীনে নিরাপদে আছেন। তবে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

কৈলাস মানস সরোবর যাত্রায় থাকা একটি দলের কয়েকজন তীর্থযাত্রী বন্যার মধ্যে নিখোঁজ হওয়ার খবরও এসেছে। গিরং এলাকার ইমিগ্রেশন কেন্দ্রের কাছে বন্যার পানি প্রবেশের পর উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। তবে মানসী নিজে ওই নিখোঁজ দলের অংশ ছিলেন এমন তথ্য নিশ্চিত নয়।

এদিকে মানসী জানিয়েছেন, ইশা ফাউন্ডেশন তাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে বন্যায় আটকে পড়া মানুষদের সন্ধান ও সহায়তার জন্যও প্রতিষ্ঠানটি কাজ করছে বলে জানান তিনি।

বন্যার ভয়াবহতায় আবেগপ্রবণ হয়ে মানসী বলেন, জীবন কতটা অনিশ্চিত, এই ঘটনা তা আবারও মনে করিয়ে দিয়েছে। দুর্গতদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়ে সবার সুস্থতা ও নিরাপত্তা কামনা করেছেন অভিনেত্রী। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত